সেদিন বসে আঁকছিলাম একটা রঙিন ছবি
রঙতুলি আর ক্যানভাসে আজ ব্যস্ত আমি কবি
কাব্যলেখা ছবি আঁকা হঠাৎ মিলে গেল
দুটোই যে আজ মনের দুয়ার আলগা করে দিল।
কবি ভাবেঃ ছবি আঁকাই দারুন মজার কাজ
চিত্রশিল্পী আস্তে করে খুললো খাতার ভাঁজ
কবির হাতে রঙতুলি আর শিল্পী কলম তোলে
দু'জনই নিজ ক্ষেত্র ছেড়ে অন্য কাজে ভোলে
আকুল কবি ব্রাশ টেনে যায় ক্যানভাসেরই বুকে
আঁকিয়ে তার কাব্যখাতায় কবিতাটা টোকে
ছবি যেটা আঁকা হলো মুগ্ধ হলাম তাতে
দারুন একটা কাব্য লেখা শিল্পীটারই হাতে।
ছবি আঁকা, কাব্য লেখা দুটোই মজার খেলা
একই মানুষ দুটো নিয়েই পার করে দেয় বেলা
মনের সুখে গুনগুনিয়ে গাইছি লা লা লা লা।
#কাব্যতাড়না
(২২ জুন ২০১৭ | রাত ৮:৩৮ মিনিট)
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




