
ছোট্ট সাদা একটা বড়ি।
ঘুমের বড়ি।
এক গ্লাস পানি।
তারপর অপেক্ষায় থাকা।
চোখ আস্তে আস্তে ঝাপসা হওয়া।
পিটপিট করে কষ্টে তাকানো।
হাত শিথিল হওয়া।
পড়ে যাবে মোবাইল বুকের ওপর।
ঘুম....
আসবে...থাকবে...এরপর পালাবে।
তারপর...
অসীম দীর্ঘ রাত...
জেগে থাকা। নিজেকে নিয়ে ভাবা।
ওলটপালট চিন্তাদের তালগোল পাকানো।
সময় যাবে।
ঝিম ধরা পাশ ফেরা।
আবার জেগে ওঠা।
পরিত্যাক্ত একটা বিছানা।
নরম চাদর আর বালিশের
অর্থহীন মাখামাখি।
এই করে ভোরের প্রতিক্ষা।
ঘুমহীন এপাশ ওপাশ
ক্রমাগত...ব্যর্থ সাদা বড়ি।
আমারই মত অপদার্থ।
প্রতিরাত...
প্রতিরাত....
#কাব্যতাড়না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


