
এই মেয়েটা জানোই তুমি নেই যে তোমার জুড়ি,
ইচ্ছে হলেই আকাশ জুড়ে ওড়াও ইচ্ছেঘুড়ি।
এই মেয়েটা নিচ্ছ নাকি আমার থেকে আড়ি?
চুপটি করে লুকিয়ে গেলে তোমার ইচ্ছেবাড়ি।
বুঝলে না তো তোমায় ছাড়া মনটা উদাস দুপুর
তাই কি তুমি ঝমঝমিয়ে বাজাও পায়ের নূপুর?
সেই সুরেলা শব্দে আমার বুকের ভেতর কাঁপে
মনটাকে তাই আজ সাজালাম তোমার হৃদয়-মাপে।
সত্যি বলো, আর হবে না আড়াল চোখের আমার,
সত্যি জেনো, এই দুনিয়ায় আমি শুধুই তোমার।
#কাব্যতাড়না
(৬ জুলাই ১৭ | রাত ১২:৩৯ মিনিট)
ছবিঃ আমি
মডেলঃ তুমি
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



