
১।
কৃষ্ণকলি বলি আমি তারে,
প্রতিদিন দেখি তারে নয়ন ভরে,
সুন্দরীতমা তুমি - বলেছে কতজন,
কালো মেয়ে, ভাবনা জুড়ে প্রতিক্ষন।
২।
আকাশের রূপ আমি দেখেছি
সূর্যস্নাত নয়, গভীর রাত্রিতে
কৃষ্ণপক্ষে দেখেছি তারার বাতিতে
কালো নারী তোমায় ভালবেসেছি
জীবনের সব রঙ হারালেও বলো
থাকব বেঁচে, আছে মোর সাদা কালো
৩।
কালো মেয়ে মান করেছে, বুক ভরা অভিমান
কি হতো যদি শ্যাম বর্ণ হতো
কালো মেয়ে জানে না,
হতে পারে আরেকটি ট্রয় অভিযান
তোমারই জন্য
জেনো তুমি...
কালো জগতের আলো
তুমি না হলে পৃথিবীর জন্মই হতো না।
#কাব্যতাড়না
৭ জুন ২০১৭ | রাত ৩:০৯ মিনিট
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



