১।
পৃথিবীর সবটুকু রঙ মুছে নিয়ে
ঢেলে দিলাম তোমার সোনার অঙ্গে,
তুমি আকাশ দেখ, রঙ হারিয়ে কালো হলো
কৃষ্ণপক্ষে প্রেম তাই তারার সঙ্গে।
২।
তোমার পরনে সাদা শাড়ি
ভাবছ, নিয়েছে রঙের থেকে আড়ি;
জানো তো, সাদা সত্যিই কি-
সমস্ত রঙের কাড়াকাড়ি।
৩।
একঝাঁক বক বসে আছে
জলাভূমিতে। যেন থোকা ফুল,
উড়ে গেল দাঁড়কাক কর্কষ ডেকে
প্রকৃতির সে যে এক প্রিয়তম ভুল।
সাদা আর কালো - দুটি দু'প্রান্ত
তবু....
কালো ছাড়া সাদা ফোটে - এ ধারনা ভ্রান্ত।
#কাব্যতাড়না
৭ জুন ২০১৭ | রাত ৩:০৯ মিনিট
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



