somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিমান - আকাশে শান্তির নীড়

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিমানের ফ্লাইটে নেপাল যাচ্ছি।

বিজনেস ক্লাস পার হয়ে ইকোনোমিতে ঢুকে আমার সিটে চেপে বসলাম। পাশে এক মোটু। পেটের পরিধি সিটের সীমানা ছাড়িয়ে আমাকে আলতো ছোঁয়া দিয়ে যাচ্ছে। গোদা হাত হাতলের পুরোটারই দখল নিয়েছে। মাইন্ড করলাম না। কি করবে বেচারা? হাত তো আর খুলে রাখতে পারবে না। ভুঁড়িও না। সুতরাং আমি নিভার দিকে যথাসম্ভব চেপে বসলাম। চাপতেই যদি হয়, নিজের বউকেই চাপি।

উড়ছি।

মিনিট বিশেক পার হতেই খাবার দিয়ে গেল। একটা বার্গার - দুই ইঞ্চি চওড়া, চার ইঞ্চি লম্বা আর সোয়া ইঞ্চি পুরু। এত বিতং করে ডাইমেনশন কেন দিলাম - ক্রমে প্রকাশ পাবে। প্ল্যাস্টিকে মোড়ানো বার্গারটা নরম এবং হালকা গরম। ফ্রেশই মনে হলো। কিন্তু খিদে নেই বলে খেলাম না। সাথে একটা কাপকেক ছিল। সেইটে মেরে দিলাম।

দু'দিন পর ফিরতি ফ্লাইট। এইবার খিদে নিয়েই উঠেছিলাম। তাই ব্যাগ্রভাবে অপেক্ষা করছিলাম কখন খাবার দেবে। একই ভাবে খাবার সার্ভ করল। মেন্যু হুবহু এক। বার্গার আর কাপকেক। সাথে আড়াইশ মিলি কোক আর পানি। হামলে পড়লাম বার্গারের ওপর।

সেইই বার্গার। কিন্তু লোহার মত শক্ত আর বরফের মত ঠান্ডা। নিশ্চিত - দু'দিন আগে আমার ফেরত দেয়া বার্গারটাই সংরক্ষিত ছিল। খাবার অপচয় করা হয়নি। মারহাবা! পেটে গ্যাস আগেই ছিল। ধারনা করার চেষ্টা করলাম, এই জিনিস পাকস্থলিতে পৌঁছে কি করবে। গ্যাস বেলুন হয়ে উড়ে যাব না তো আবার? ধুত্তোর! খাই তো আগে। সিটবেল্ট তো বাঁধাই আছে। আর এতবড় প্লেনে 'কুকর্ম' যদি করতেই হয় তবে কে করল তা ধরা অসম্ভব।

কামড় বসালাম। ভুসভুসে পাউরুটির গুঁড়োতে মুখ ভরে গেল। আরে...মাল মসল্লা গেল কই? ভাল করে তাকিয়ে দেখেই স্মৃতিকাতর হয়ে পেলাম। আমাদের শৈশবে দুই টাকায় বাটারবান পাওয়া যেত। তার পুরো ক্ষেত্রফলের এক চতুর্থাংশে বাটার নামক চিনিমেশানো ডালডা মাখানো থাকত। আমরা পুরো শুকনো পাঁউরুটি আগে খেয়ে সবশেষে ওই বাটার মাখানো অংশটা খেতাম।

আ..হা...!! এই বার্গার হুবহু সেই ফিলোসফিতে বানানো। আট বর্গইঞ্চির মধে দুই বর্গইঞ্চিমতো জায়গায় চিকেনকুচি (১০%) আর মেয়োনিজের (৯০%) মিশ্রন মাখানো। চিকেন আসলেই ছিল কিনা শিওর না। তবে বানানোর সময় সামনে চিকেন নিশ্চয়ই ছিল। নইলে কি আর চিকেন বার্গার হয়?

এবারও মাইন্ড করলাম না। বুঝলাম - বিমান ক্ষনিকের জন্য হলেও আমাদের শৈশব ফিরিয়ে দিতে চাইছে। সেই ভালবাসার দান গোগ্রাসে গিললুম। আড়চোখে দেখি নিভা আস্তে করে সরিয়ে রাখল। আমার অবস্থা দেখেই কিনা।

প্রশ্ন উঠতে পারে, এই মাল আমি খেলাম কেন? বিশ্বাস করুন, কাজটা জনস্বার্থে করেছি। কারন আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে আমি এবারও না খেলে বার্গারটা আবার সংরক্ষিত হবে। যে ব্যক্তি এটা পরেরবার খাবে তার দাঁত পড়ে যাবেই। আর বুড়ো হলে টেঁশে যাবে।

সুতরাং....জনস্বার্থে বিমানে চড়ুন এবং এক ঠোঙা কাঠবাদাম পকেটে রাখুন। আখেরে খিদেয় কাজে দেবে।


#রম্যতাড়না
(১৫ই জুলাই ২০১৭ | রাত ১১;৫৯ মিনিট)
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×