আজ চলো বদলে যাই,
অফিসের ফাঁকি দিয়ে চলো যাই টিএসসিতে।
সবুজ ঘাসের গালিচায় বসি পাশাপাশি,
ডেকে নেই সেই চাওয়ালা ছেলেটাকে।
মেঘের ছায়ায় বসে হোক ছোট্ট চুমুক চায়ের কাপে।
আজকের দিনটা হোক না অন্যরকম,
গাড়িটা ছেড়ে দিয়ে বসি রিকশায়।
ছোট্ট জায়গায় আগের মতো চাপাচাপি হোক।
তোমার হাত থাকুক আমার হাতের ওপর,
আমার গাল ছুঁয়ে যাক তোমার নরম চুল।
আজ এসো আমরা অন্য কিছু করি,
মোবাইল ফোনদুটোর সুইচ অফ করে রাখি।
তারপর তোমাকে ডেকে নেই ল্যান্ডফোনে,
আর শব্দ ঝরে পড়ুক ঘন্টার পর ঘন্টা,
একদম ঠিক আগের মত।
আজ চল না অন্যরকম ভাবি,
সেই প্রথম প্রেমের দিনগুলোর মতোন,
তুমি সারাদিন ভাববে আমার কথা।
আর আমি লিখে যাব পাতার পর পাতা,
ডাইরিতে।
আর আঁকব তোমার ছবি আমার মনের খাতায়।
অন্তত কিছুক্ষনের জন্যে হলেও
চলো না ফিরে যাই সেই বছর বিশেক আগে,
আজ চলো একটু বদলাই।
#কাব্যতাড়না
২৪ জুলাই ২০১৭
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




