প্রেম হলো হৃদয়ের না বলা কথা,
প্রেম হলো দল বেঁধে তবু একা থাকা।
প্রেম হলো আমি আছি, তুমি কেন নেই?
প্রেম হলো অনেকের মাঝে খুঁজে নেওয়া 'সেই'।
প্রেম হলো আকাশকে ছুঁয়ে দেওয়া ঘুড়ি,
প্রেম হলো মেঘালোকে শুধু লুকোচুরি।
প্রেম হলো ঝগড়া, খুনসুটি, আড়ি,
প্রেম হলো এরপরই ভাব তাড়াতাড়ি।
প্রেম হলো পার্কে বাদামের খোসা,
প্রেম হলো রিকশায় কাছে ঘেঁসে বসা।
প্রেম হলো শুধু বলা তুমি-তুমি-তুমি,
প্রেম জানে তুমি ছাড়া 'আমিহীন আমি'।
#কাব্যতাড়না
৯ অগাস্ট ২০১৭ | রাত ৯:৫৫ মিনিট
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



