সেই রাতটা ছিল চাঁদের ফিনিক ফোটা।
সেই সন্ধ্যাটা ছিল তারা ঝলমল।
সেই বিকেলটা ছিল কনে দেখা আলোয়।
সেই দুপুরটা ছিল তীব্র রোদে ঝলসানো।
সেই সকালটা ছিল ঝকঝকে আলোকস্নাত।
সেই ভোরটা ছিল আবছায়া আদর মাখা।
মনে হলো, শুধু আমারই জন্যে,
প্রকৃতি সেজেছিল অন্যরকম করে।
প্রতিটা ধাপ অতিক্রম করলাম একে একে।
অনুভব করলাম প্রত্যেকটা সময়।
রোমকূপ দিয়ে মুহূর্তগুলো শুষে নিলাম আশ্লেষে।
আমার ভাললাগা ছড়িয়ে গেল অন্তনীলে।
এ এক অন্যরকম পূর্ণতা -
এ অন্যভাবে জীবনকে খুঁজে পাওয়া।
#কাব্যতাড়না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


