মনউদাসের কাব্য
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুকপকেটে ভাঁজ করা খাম
তোমার কথা লেখে
ড্রয়ার বোঝাই কাগজ গোছা
তোমার ছবি আঁকে।
বইয়ের পাতার পালক খুলে
নিঃশ্বাসে সুগন্ধ
জানতে যদি সুবাস নাড়ায়
বুকের হৃদস্পন্দ।
একলা আকাশ একমুঠো নেই
আলগা করে ধরা
মিষ্টিমাখা ভাবনা তোমায়
দিগবিদিক আজ হারা।
বটপাকুড়ের ডাল মেলেছে
ছায়া ঘনায় ঘাসে
চুপটি দুপুর, ঘুর্ণি ধুলো,
উড়ল আশে পাশে।
হেঁটেছিলাম শান্ত বিকেল
শুকনো পাতার ছন্দে
যাই হারিয়ে ইচ্ছেমতন
নিরুদ্দেশ আনন্দে।
ক্লান্ত আলের ধার
আমার সবুজ এ সংসার
আমি ভাবতাম, শুধু চাইতাম
তুমি ফিরবে কবে আর।
ধাপ নেমে যায় জলে
নৌকো বাঁধা ঘাট
জলের দোলায় দুলছে ছবি
ঢেউ এর ছলছলাৎ।
আবীরমাখা এই গোধুলী
ডাকলো যে আয়, আয়
সবকিছু আজ পূর্ণ হতো
পেতাম যদি তোমায়।
#কাব্যতাড়না
২৬ সেপ্টেম্বর ২০১৭

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন