রিটেক (অণুগল্প)
১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুখ ও হাত পিছমোড়া করে চেয়ারটার সাথে বাঁধা।
লোকটা ওকে ছোঁয়ওনি। শুধু বিউটি-বোনটায় আঙ্গুল বুলিয়েছে। মেয়েটা বোবা আতংকে তাকিয়ে আছে সামনে। হাত-করাতটা বাল্বের আলোয় ঝলসাচ্ছে।
"শুধু এই হাড়টাই নেব।" - ফ্যাঁসফ্যাঁসে কন্ঠে আশ্বস্ত করে সিরিয়াল কিলার। গত আট মাসে সতেরটা খুনের কথা মনে পড়ে গেল মেয়েটার। চিকন সাদা হাড়গুলো পাশেই স্তুপ হয়ে আছে।
কামরার দূরের অন্ধকারতম কোণে আরেকজনের উপস্থিতি দু'জনেরই অজানা। অন্ধকারবাসী এবার উঠে দাঁড়িয়েছে। মঞ্চে নামার সময় আসন্ন।
খুনি এগোয়। তারপর হঠাৎই হুমড়ি খেয়ে পড়ে। সেই মুহূর্তেই শিকার ও শিকারীকে বিস্ময়ে অবশ করে ছিটকে এলো শব্দটা।
কাট...!!! কিস্যু হয়নি। পুরোটা রি-টেক করো।"
বিরক্তিতে ঘুরে দাঁড়ালেন ডিরেক্টর।
(অনেকদিন আগে একটা প্রতিযোগিতার জন্য লিখেছিলাম। ৯৯ শব্দে গল্প শেষ করতে হবে। এ হলো সেই। কেমন লাগল, জানালে ভালো লাগবে।)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন