somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মন থেকে বলি
অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

সামু ব্লগিং

২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১০ সালে প্রথম ব্লগ ব্যাপারটা মাথায় ঢোকে। লেখালিখির অভ্যাস অনেক আগে থেকেই ছিল। কিন্তু সেটা ডাইরিতে। অনলাইনে লেখার উপায় জানার পর সামুতে আইডিটা তখনই খুলেছিলাম।

এই সাড়ে চোদ্দ বছরে মাত্র দেড়শ পোস্ট আর অল্প কিছু ইন্টার‍্যাকশন দিয়ে আসলে আমার লেখালিখির ব্যাপারটা বোঝাতে পারব না, চাইছিও না। আমার লেখালিখি মূলত ফেসবুকে আর বই প্রকাশের মধ্যেই আছে। ইদানিং আবার ব্লগটায় লিখতে ইচ্ছা করছে বলে শুরু করেছি।

ছোট্ট এই লেখাটা সামু নিয়ে। অথবা বলা ভালো, আমার সামু অভিজ্ঞতা নিয়ে।

কয়েকটা নিক আমি ফলো করতাম যাদের লেখা পড়ে ব্লগ লেখা শুরু। তাদের অনেকেই আর নেই, সেই ২০১২ সালের পর থেকেই, যদিও নিকটা চালু আছে। কেমন একটা ব্যাপার, তাই না?

মাঝখানে সামু অনেক চড়াই উৎরাই পার হয়েছে। নিউজে দেখেছি। এরপরও সামুর অরাণ যে ব্লগাররা, তাঁরা কন্টিনিউ করে যাচ্ছেন। তবে মনে হচ্ছে আগের মতো ডায়নামিক, ভাইব্রেন্ট পরিবেশ দেখা যাচ্ছে না। এটা কি কন্টেন্টের জন্য, নাকি পোস্ট কম হওয়ার জন্য, নাকি ব্লগার কমে যাওয়ার জন্য - জানি না। এই পর্যবেক্ষণ একান্তই আমার। ভুলও হতে পারে।

এককালে ব্লগ আর ফেসবুকে লেখার মধ্যে পার্থক্য আছে ভাবতাম। কিন্তু আদতে সেটা নেই। নিজের পেইজই নিজের ব্লগ। অথবা নিজের ওয়ালে পোস্ট করা পাবলিক পোস্ট নিজের ব্লগ হিসেবে একই কাজ করে। হ্যাশট্যাগ, কী-ওয়র্ড ব্যবহার করলে সার্চে সেগুলো আসবে। তাহলে অনেক বেশি ইন্টার‍্যাক্টিভ প্ল্যাটফর্ম ফেসবুক ছেড়ে ব্লগে কেন লিখবে মানুষ? এই ব্যাপারটায় যদি কেউ আলোকপাত করতেন, সত্যিই খুশি হব।

আমি আবার ব্লগ লিখতে শুরু করেছি একটাই কারণে - আপাতত ফেসবুকে লিখতে চাইছি না, তাই। এর বাইরে আর কোনই কারণ নেই। ব্লগটা আপাতত অনলাইন আর্কাইভ হিসেবে ব্যবহার করছিম

এমন কিন্তু না যে একটা ব্লগ পোস্টের রিচ অনেক। সাধারণত খুব জনপ্রিয় ব্লগার ছাড়া সেটা হয় না। এ ব্যাপারেও পরামর্শ চাইব অভিজ্ঞ ব্লগারদের কাছ থেকে; কীভাবে নিজের লেখাটা অনেকের কাছে পোঁছানো যায়, সেটা নিয়ে কোন টিপস।

ব্লগে নিজের পরিচয়জ্ঞাপক কিছু দেয়াটা কি ভুল? আমি তো ডিটেইলে দিয়েছি, মায় ছবিসহ। কিন্তু সবাইকে নিকনেম ব্যবহার করতে দেখি এবং আলাদা ছবি। এই ব্যাপারটার যুক্তিটা আসলে কী?

আশা করি, সচলায়তনের মতো আচমকা সামুও বন্ধ হয়ে যাবে না। নিয়মিত এবং অনিয়মিত সব ব্লগারের জন্যই এটা লেখার জায়গা যতটা না, তার থেকে বেশি আবেগের জায়গা। সামু বহু বছর সচল থাকুক - মন থেকেই চাই।

সবাইকে শুভকামনা।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×