somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখর হোম: মাস্টার্ড সসের জায়গায় দেশি কাসুন্দির ঝাঁঝ

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শার্লক হোমস আর শেখর হোম এর মধ্যে ধ্বনিগত মিল তো আছেই৷ সেই সাথে আছে ডিডাকশনও৷ হাউজমেট জয়ব্রতকে সাথে নিয়ে শেখর হোম রহস্যগুলো এমনভাবে সমাধান করেন যে দর্শকও স্বরে স্বর মিলিয়ে বলতে বাধ্য হবেন - ইটস এলিমেন্ট্রি৷


বুঝতেই পারছেন, মিড-অগাস্টে মুক্তি পাওয়া সৃজিত মুখার্জির নতুন ওয়েব সিরিজ 'শেখর হোম' এর কথা বলছি৷ কে.কে.মেনন আর রনবীর শৌরের ভক্ত যদি হন, দেখে ফেলুন ছয় পর্বের দুর্দান্ত এই সিরিজটা৷


কাহিনীকার চরিত্রগুলোকে যে শার্লকের আদলেই গড়েছেন, তা আর বলে দিতে হয় না৷ সেটা গোপন করাও হয়নি৷ কিন্তু শার্লক যে শতভাগ দেশি হতে পারে, সেটাই মুন্সিয়ানা৷ ব্যাপারটা অনেকটা মাস্টার্ড সসের তুলনায় দেশি কাসুন্দির মতো৷ মজাটা এইখানে৷ একটা কাহিনীতেও একবিন্দুও মনে হবে না, এটা বাড়তি বা ওটা 'কেমন হলো ব্যাপারটা'৷ মনে হবে না এগুলো বিদেশি কোন থিমের অ্যাডাপ্টেশন৷ যদিও সেটা করা হয়েছে বেশ কিছু জায়গায়৷


প্রতিটা পর্বের বৈশিষ্ট দুটো: সিম্পল এবং থ্রিলিং৷ আর শেষটায় চমক, যা থাকার কথা যে কোন গোয়েন্দাকাহিনীতে৷ তবে মুন্ডু ঘুরিয়ে দিয়েছেন একদম শেষ পর্বের শেষটায় গিয়ে৷ এটা না করলে আমি ব্যক্তিগতভাবে রাগ করতাম পরিচালকের (এবং কাহিনীকারের) ওপর৷ কুস্তির রিং-এ কিন্তু দুজনেরই সমান অধিকার৷ তাই দুজন শক্তিশালী অভিনেতাকে জায়গা না দিলে ভালো লাগে, বলেন?


সাহিত্যের পাতার গোয়েন্দাদের মধ্যে এক ফেলুদা ছাড়া আর কারওই বাঁধা ইন্সপেক্টর ছিল না মনে হয়৷ জয়ন্ত-মানিকেরও কিন্তু সুন্দরবাবু ছিলেন৷ আর দারোগার দপ্তরের প্রিয়নাথ তো নিজেই পুলিশ৷ এখানে লাহা সেই ভূমিকা নিয়েছেন৷ এই চরিত্রে ইন্দ্রনীল ঘোষ আমার সবসময়ের প্রিয় অভিনেতা৷ উনি ছিলেন কমিক রিলিফ৷ তবে তাঁর মতো অভিনেতাকে আরও অনেকটা জায়গা দেয়া দরকার ছিল৷


বাড়তি পাওয়ান মীর আফসর আলী৷ আগামীতে ওঁকেও আরও স্ক্রিনটাইম দেবেন, আশা রাখছি৷ বলাইবাহুল্য, মেনন হচ্ছেন শেখর হোম আর ডক্টর ওয়াটসনের জায়গায় জয়ব্রতরূপী রনবীর৷


সিম্পল বাট থ্রিলিং৷ বলেইছি তো৷


যদ্দুর জানি, শার্লকের কোন প্রেমিকা ছিলেন না৷ তবে সত্যান্বেষী ব্যোমকেশের সাথে সত্যবতীর পরিচয়, প্রণয় এবং পরিণয় কেসের সূত্রেই ছিল৷ এখানেও সত্যবতী আছে৷ আপনি দেখুন, চিনবেন৷ আর ঠিক এই জন্যই শার্লক থেকে একটু আলাদা মনে হবে৷


লোকেশন, কালার থিম সবকিছুই মন ভরানো৷ একদম ঝরঝরে কাহিনী৷ হাতে যদি কিছুটা সময় থাকে তো চার-পাঁচদিনের মধ্যে দেখে ফেলতে পারেন শেখর হোম৷


কোথায় দেখবেন? জিও নেটওয়ার্কে মুক্তি পেয়েছে৷ আর ফ্রিতে দেখতে চাইলে টেলিগ্রাম অ্যাপ৷ আমি ওখানেই দেখেছি৷ একেকটা পর্ব গড়ে পঁয়তাল্লিশ মিনিট করে৷ কিন্তু সময়টা যে কোত্থেকে আর কীভাবে কেটে যাবে, টেরই পাবেন না৷


দেখুন, দেখুন৷ শেষটায় আমাকে ধন্যবাদ দেবেনই৷
এতো কনফিডেন্স কীভাবে?
হাহ...
ইটস এলিমেন্ট্রি, মাই ডিয়ার।

#শেখর_হোম #ShekharHome
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×