somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দৃষ্টিতে বাংলা

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষার ইতিহাস কারো অজানা নয়। আমরা অনেক কিছুর বিনিময়ে তা পেয়েছি। কিন্তু আমার মনে হয় আমরা বাংলা ভাষার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছি না। অনেকে হয়ত চিল্লাচিল্লি শুরু করে দিতে পারেন এইটুকু পড়েই। তাদেরকে একটা প্রশ্ন করছি। মনে করেন আপনি চাকরির ইন্টারভিউ দিতে গেলেন। আপনার একজন বন্ধু বাইরে দাড়িয়ে আছে আর আপনি রুমে প্রবেশ করলেন। অনেক কাঠখড় পুরিয়ে আপনি চাকরিটা পেলেন। আপনি রুম থেকে বের হয়ে আপনার বন্ধুকে বলা প্রথম শব্দটা কি হতে পারে বলুন তো? নিশ্চয়ই Yes, I got it বা Yess অথবা এই জাতীয় কোন ইংরেজি শব্দ। আমরা বলি না যে, আমি পেয়ে গেছি। কিরকম গেয়ো গেয়ো টাইপ লাগে তাই না। বিশেষ বিশেষ শব্দ ইংরেজিতে না বললে কথার নাকি স্মার্টনেস থাকে না আর কথার তৃপ্তি পাওয়া যায় না।তবে কি বাংলা ভাষা আমাদের ভাষা প্রকাশে পূর্ণ তৃপ্তি দিতে পারে না??
সবাই হয়ত আমার সাথে গলা মেলাবেন যে, অবশ‍্যই পারে। কিন্তু তারপরই পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে বলবে Yes,I got GPA 5.
আমি বলব, বাংলাই কথা বলায় তৃপ্তি দিতে পারে যদি আমরা চাই। আমরাই বাংলাকে তার স্থান থেকে সরিয়ে দিয়েছি।

আমার লেখায় হয়ত কোনকিছু বদলাবে না। কেউ লাইক দিবে কেউ কমেন্ট করবে এই পর্যন্তই। আমিও এরচেয়ে বেশি কিছু আশা করিনা। এটাই আমাদের বাস্তবতা।

ছোট্ট ছেলে ........... এর কূপে পড়ে যাওয়া নিয়ে কত আলোচনা আর তর্ক বিতর্ক হয়েছে তা বলাই মুশকিল। ফেসবুকে এ নিয়ে পোষ্ট করেননি বা কোন পোষ্ট শেয়ার করেননি এমন লোক খুজে পাওয়া যাবে না। কিন্তু এখন ভাবেনতো তার নামটা কি ছিল। অনেকে মনে করতে পারছেন আবার বেশিরভাগই ভূলে গেছেন। চমকে উঠেছেন নিশ্চয়। চমকে উঠারই কথা। কিন্তু আমাদেরই বা কি দোষ। সবই বাস্তবতা।

ফেসবুকে অনেক সময় একটা পোষ্ট দেখা যায়, বাঙালিরা সর্বোচ্চ দেশপ্রেম দেখায় মুরগির সাথে। সবকিছু বিদেশি শুধু মুরগি কেনার সময় খাটি বাঙালি। অনেকেতো আবার পহেলা বৈশাখের দিন সকালে সাদা পাঞ্জাবি পড়ে হাতে পান্তা ভাতের পাতিল নিয়ে ফেসবুকে ছবি পোষ্ট করে আর নিচে লেখা থাকে Happy New Year. অনেক তারকাদেরও দেখি ইংরেজিতে পোষ্ট করতে। হয়ত দেশের বাইরেও তাদের অনেক ফ‍্যান আছে। কিন্তু দেশের বাইরের বেশিরভাগ তারকাইতো তাদের নিজস্ব ভাষায় স্ট‍্যাটাস আপডেট করেন। যারা পড়তে ইচ্ছুক তাদের জন‍্য গুগল তো আছেই।

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলতে গেলে তো ভয়াবহ অবস্থা। আমরাতো বাংলা আর ইংলিশের মিশ্রনে নতুন ভাষাই তৈরি করে নিয়েছি।

সবশেষে আবারও বলছি আমার এ কথায় হয়ত কিছুই বদলাবে না। কিন্তু আমরাতো একটু চেষ্টা করে দেখতে পারি। এতে হয়ত কারো কোন ক্ষতি হবে না।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×