somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শপিং

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

– “ইশ্! কি দুর্গন্ধ! বলি মোজাটা কতদিন ধরে পরছ শুনি?”

– “এই তো মাত্র দিন তিনেক হল। একটা মোজাতেই তো মনে হয় দায় সারছো! বাকি দুইটায় তো বুড়ো আঙুল উঁকি দিচ্ছে…” B-)

– “অ! তা তোমার মোজার এই হাল আগে বলনি কেন? ঠিক আছে কাল তুমি অফিসে গেলে দেখি, 'আমি একটু বিগবাজারে যাব।”—

পরের দিন রাজা অফিসে পৌঁছে মাত্র নিজের কেবিনে বসেছে তখনি মোবাইলের রিংটোন বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে ফুটে উঠল “বস”(রাজার তার মোবাইলে স্ত্রীর নাম বস দিয়ে সেভ করেছে)। কলটা রিসিভ করতেই ভেসে এলো,

– “আমি বিগবাজার এসেছি তোমার মোজা কিনতে। এখানে অনেক শব্দ হচ্ছে ফোনে রিং হলেও শুনতে পাব না। তাই আমি ফোন না ধরলে চিন্তা কর না।”

– “না না! ঠিক আছে! ঠিক আছে! নো চিন্তা। তুমি মন দিয়া মোজা কেনো” (রাজা মনে মনে ভাবল যাক আজকে অন্তত শান্তিমত অফিস করা যাবে)।

কলটা কেটে কাজে মন দেয় রাজা। এখন বেশ কিছুক্ষণ ওই তরফ থেকে নো কল, সো নো টেনশন। ঘণ্টা দুই পরে ওর মোবাইলে ক্যাঁক ক্যাঁক শব্দে একটা এসএমএস এলো। মেসেজটা পড়েই রাজার চক্ষু চড়কগাছ। 8-|
মেসেজে লেখা -“থ্যাঙ্ক ইউ ফর স্পেন্ডিং টাকা ৪২৯৫ ফ্রম ইওর ক্রেডিট কার্ড…”। রাজার মাথায় ঢোকে না অবন্তী কোন মেটিরিয়ালে কতগুলো মোজা কিনল। হিসেব করে দেখল এক একজোড়া মোজার দাম যদি চল্লিশ বিয়াল্লিশ টাকা করেও হয় তাহলেও মোটামুটি একশো জোড়া মোজা কিনা যাবে। অবন্তী কি রাজার রিটায়ারমেন্টের সময় হিসেব করে এক বারেই সব মোজা কিনে নিয়েছে? রাজার সব চিন্তাই তালগোল পাকিয়ে যাচ্ছে। পেটটাও কেমন যেন চিনচিন করছে। টয়লেট থেকেও ঘুরেও এলো একবার, তবুও শরীরটা কেমন যেন আনচান করছে। হাফডে সি.এল নিয়ে রিকশা ধরে সোজা বাড়িতে।
কলিং বেল টিপতেই দরজা খুলল অবন্তী। রাজাকে এই অসময়ে বাড়ি ফিরতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল,

– “তুমি? এই অসময়ে? শরীর ঠিক আছে তো?”

– “হ্যাঁ হ্যাঁ! শরীর ঠিক আছে। তুমি কখন ফিরলে?”

– “এই তো এখুনি। ভালোই হয়েছে তুমি এসে গেছ। চল তোমায় দেখাই কি কি কিনেছি…”

বাইরের দরজা বন্ধ করে রাজার হাত ধরে টানতে টানতে বেডরুমে নিয়ে এলো অবন্তী। বিছানায় ছড়ানো গোটা তিনেক শপিং ব্যাগ। এক একটা শপিং ব্যাগ থেকে এক এক করে বের করে অবন্তী দেখাতে লাগল ওর কেনাকাটার পসরা। দুটো কামিজ, দুটো লেগিংস আর একটা সালোয়ার সেট। সব দেখিয়ে অবন্তী বেজার মুখে রাজাকে বলল,

– “জানো! বিগবাজারটা না আজকাল বড্ড চোট্টামি শুরু করেছে। ৭৫ টাকার নিচে একজোড়া মোজাও পাওয়া যায় না। তাই রেগে গিয়ে তোমার মোজা কেনাই হল না। কাল দেখি একবার নিউমার্কেট যেতে হবে। ওখানে সবকিছুই বেশ সস্তা, পঁচিশ তিরিশে ঠিক পেয়ে যাব…….”
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×