somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘাম

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

– “এইযে ভাই! গায়ে ঘামের ফোঁটা পরছে…”

– “হুমমম“

– “কি হল? কথাটা কানে যাচ্ছে না?”

– “হুমমম… জানি….”

– “আচ্ছা ঠ্যাঁটা লোক তো ? জেনে শুনে….”

– “ওমা! কেন জানব না?”

একে অসহ্য গরম, তাতে আবার বাসের জানলার ধারে বসে থাকা ওভার সাইজড ভদ্রমহিলা গলদঘর্ম হয়েও, ভোঁস ভোঁস করে ঘুমতে ঘুমতে ঝিলিককে সিটের একেবারে কিনারায় এনে ফেলেছে। তার ওপর আবার কাটা ঘায়ে নুনের ছিটের চিড়বিড়ে জ্বলুনির মত সামনের হ্যান্ডেল দু’হাতে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকা নির্লজ্জ লোকটার অবিরাম ফোঁটায় ফোঁটায় ঘামবর্ষণ, তাও আবার আমেরিকা প্রবাসী ছোটখালুর উপহার দেওয়া মিনি স্কার্টটার ওপর। অসহ্য বিরক্তিটা ধৈর্যের বাঁধ ভেঙে দিতেই ঝাঁঝিয়ে উঠল ঝিলিক-

– “ছ্যাগলামি হচ্ছে? তখন থেকে বলছি আপনার চিবুক বেয়ে আমার স্কার্টে ঘামের ফোঁটা পরছে…”

– “ইসসস.. এইভাবে আমার মুখের দিকে তাকাবেন না! আমার লজ্জা করছে…”

রাজার কুৎসিত মোটা দাগের রসিকতায় ঝিলিকের জ্বলুনিটা যেন এক লাফে বেড়ে গেল বহুগুণ। একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে ঝিলিকের ধমক-

– “আপনার লজ্জা করে না? একে গায়ে ঘাম ফেলছেন তার ওপর আবার নির্লজ্জের মত ছ্যাগলামি করছেন?”

– “আপনি কি ভেবেছিলেন? এই গরমে বাসে দাঁড়িয়ে ঘাম নয়, আমার চিবুক বেয়ে মধু ঝরবে আর আপনি চেটে চেটে খাবেন?”

রাজার অসভ্যতার আর কোনও জবাব খুঁজে না পেয়ে বেশ উচ্চস্বরে “জানোয়ার” বলে জানালার দিকে ঘাড় ঘুরিয়ে বসে বাইরের গরমে ভাজাভাজা হওয়া পথচারী দেখতে দেখতেই ঝিলিকের কানে এলো শেয়ালের মত খ্যাঁক খ্যাঁক করে হাসি সহ সেই অসভ্য জংলী লোকটার গলা। যেন তাকে উদ্দেশ্য করেই বলছে-

– “এই জানোয়ারটাকে আপনার সিটে বসতে দিন আর সামনে দাঁড়িয়ে যত খুশি ঘর্মপাত করুন, কিচ্ছু বলব না।”

ঘাড় ঘুরিয়ে রাজার দিকে এক ঝলক অগ্নিদৃষ্টি বর্ষণ করে মোবাইল ফোনের হেডফোনটা কানে গুঁজে চোখ বন্ধ করল ঝিলিক। ওর কাঁধ পর্যন্ত ছাঁটা চুলের যে সরু গোছাটা হেয়ার ব্যান্ডের শাসন অগ্রাহ্য করে কানের পাশে ঝুলছে, সেটা হাত দিয়ে সরাতেই কপালে জমে থাকা ঘাম গড়িয়ে নামতে লাগল গাল পেরিয়ে চিবুকের দিকে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×