Click This Link
টোকন ঠাকুরের সদ্য লেখা কবিতা-রা যদি বলে-
কী হয়,যদি শর্ত তাচ্ছিল্য করি?
কিংবা ছ'টা দশের আন্তঃনগর।
কবুতরের হারানো গন্তব্য কেউ কেউ তো জানে
ঐ ভ্রমন কাহিনিতে যেমন হয়,
সবুজ মাঠের শেষে সূর্য অস্ত গেল।
চিত্রা সাহা,জেসমিন নয়ত নীলুরা
জলের ভেতর ভোরের আলোর মতো
বাসের শেষ পা দানিতে দাঁড়িয়ে অনন্ত ঝুলন।
জঙ্গলমিউজিয়ামে নামিয়ে দিয়ে ট্রেন শালজঙ্গলে উধাও হল।
ঐদিকে বঞ্চিত কিশোর ঘুরে ঘুরে অভিশাপ দেয়
জানো,আজ সেও পৌঁছে যেতে চায় মরচে পড়া সাইকেলের পাশে
হয়ে উঠতে চায় কিংবদন্তি পুরুষ।
নেত্রকোনা।০২/০৯/২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




