মা'র মুখ মলিন দেখলে নিজেকে অপরাধী লাগে
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিএসএমএমইউ-এর পোস্ট-অপারেটিভ থেকে মা এখন কেবিনে, স্যালাইন বেইজড। প্রেসার লো। অথচ অপারেশনের আগেরদিন প্রেসার ছিল ১৮০--১০০। অপারেশন-টেনশন। ইউরোলোজির ডকটররা বললেন, এ অবস্থায় তো এনেসথেসিয়ার অনুমোদন হবে না। মুখে সাহসের কথা বললেও ইন্টারনালি মা'র টেনশন দূর হচ্ছিল না। আমি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি সাইকোলোজির ডক্টর, আমাদের বন্ধু বিপ্লবকে ডেকে আনলাম। বিপ্লব মার প্রেসার কমানোর জন্য কথা বললেন। তাতে কাজ হলো। আমাদের মাসুম সবসময় মার অপারেশন সংক্রান্ত দৌড়াদৌড়িতে সর্বোচ্চ সহযোগিতা করায় আমারও টেনশন অনেক কমে গেছে। ইউরো সার্জারি টিমের অধ্যাপক ডক্টর সাজিদ হাসানসহ, নার্স টিম এবং অনেক মানুষের আন্তরিক ভালোবাসায় মার চিকিৎসা চলছে। অপারেশনপূর্ব, রোগির জীবন-মৃত্যুর দায়ভার সংক্রান্ত একটি কাগজে সাক্ষর করলাম, আমার ছোটবোন তখন আমার দিকে তাকিয়েছিল। আমার কী ভয় ছিল তখন? সাক্ষর করতে হবে এটা আমাকে জানানোর পর একটা 'কী-রকম যেন' অনুভূতি হচ্ছিল বটে, কিন্তু সাক্ষর করেছি নির্দ্বিধায়। তখন ভয় পাইনি। সম্পর্কের জায়গায় লিখেছি, সন্তান।
আমার মা সুস্থ হয়ে উঠছেন। আমি হ্যাপি। আসলে দুনিয়ায় মা যে কী-রকম একটা সম্পর্ক, এটা মনে হয় সন্তান বুঝতেই পারে না। আমিও পারি না। শুধু মা'র মুখ মলিন দেখলে নিজেকে অপরাধী লাগে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.
হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে...
...বাকিটুকু পড়ুন
কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়...
...বাকিটুকু পড়ুন