somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমুদ্রের তীরে বসেও মানুষের এত জলতৃষ্ণা!

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হোটেল সি-গাল। সম্ভবত ৭২০ নম্বর স্যুট। আমরা তিনজন। তদুপরি ক্যান-বোতল দুজনেই আছেন। কথা হচ্ছিল,কাগের ঠ্যাং-বগের ঠ্যাং নিয়ে। কথা হচ্ছিল সমুদ্র, ঝাউবন, বালুচর, বাংলা কবিতা, টেড হিউজ-সিলভিয়া প্লাথ থেকে সরাসরি বাংলা সিনেমার ভিলেনের ডায়লগ নিয়েও। কারণ, তখন ফরিদী ভাই তেজগাঁ ইন্ডাস্ট্রির এক নম্বর ভিলেন। কথা হচ্ছিল তাদের বন্ধু, রুদ্র, তসলিমা প্রসঙ্গেও। কথা হচ্ছিল বিজ্ঞাপনচিত্র নিয়েও। সেই, সমুদ্রতীরবর্তী হোটেলের রাতে, পানরত আমরা। মাথা ১১১ পার্সেন্ট ঘোলা। ফরিদী ভাই বললেন, 'আচ্ছা, 'বনলতা সেন' কবিতার শেষ লাইনটা দিয়ে একটা বিজ্ঞাপন বানানো যায় না? মারজুক বলল, 'কোন লাইনডা?'
ফরিদী: ওই যে, 'তারপর থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার ডট ডট ডট...
এ সময় ফরিদী ভাইয়ের অ্যাজমার ব্যথা উঠল। তিনি নিজেই নিজের অ্যাজমার চিকিৎসা নিতে শুরু করলেন এবং আমাকে/মারজুককে বললেন, 'তোমরা চালাইয়া যাও।'
বললাম, 'কোন প্রোডাক্টের বিজ্ঞাপন বানাচ্ছি আমরা?'
ফরিদী ভাই অ্যাজমার ইনহেলার খুলে প্রশ্নের উত্তর দিলেন, 'ব্ল্যাকলেবেলের বিজ্ঞাপন। স্ক্রিপ্টিং হবে এরকম, 'তারপর থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার ডট ডট ডট...ব্ল্যাকলেবেল।' বলেই তিনি আবার ইনহেলার নিলেন এবং চিকিৎসা-অধ্যায় চুকিয়ে এসে ফের আমাদের মুখোমুখি বসলেন, বললেন,'গ্লাস তো খালি...'
সমুদ্রের তীরে বসেও কেন যে মানুষের এত জলতৃষ্ণা, বুঝি না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×