সন্ধিক্ষণ পাড়ি দিচ্ছে সময়, সময়ের পাশে দাঁড়াও
সন্ধিক্ষণ পার করছে দেশ, তুমি দেশের পাশে থাকো
আমাকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছে সময়, দরিদ্র স্বদেশ--
আমি একে পাশ কাটিয়ে কবিতা লিখতে পারব না
নন্দনতত্ত্বের সংজ্ঞা মুখস্থ করি-না করি
আমি জানি, আমাকে প্রতিদিন মুক্তিযুদ্ধ করে যেতে হবে
বাবার কবরের দিকে, বিধবা মায়ের দিকে তাকিয়ে...
৫.২.২০১৩
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



