somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিল্পী এস এম সুলতান সম্পর্কে শিল্পী কাজী আবদুল বাসেত

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিল্পী এস এম সুলতান সম্পর্কে শিল্পী কাজী আবদুল বাসেত

প্রশ্ন: এসএম সুলতান সম্পর্কে কিছু বলেন...
কাজী আবদুল বাসেত: সুলতান সাহেব তো অনেক কিছু করতেন। কোলকাতা আর্ট কলেজে দুই বছর পড়েছেন। তারপর কিছু করেন নাই। আমি যা জানি, উনি যা বলছেন--সোহরাওয়ার্দি (হোসেন শহীদ সোহরাওয়ার্দি) সাহেবের এক ভাই ছিলেন প্রফেসর (হাসান সাহেদ সোহরাওয়ার্দি)। উনিই সুলতান সাহেবকে পুষতেন। তারপর সেখান থেকে রাগ করে চলে যান পাকিস্তানে। পাকিস্তানে গিয়ে খাচরা পার্টি করতেন। পাকিস্তানে যখন ছবি আঁকা ধরেন তখন পাকিস্তানি এক আর্টিস্ট ছিল ওনার ওস্তাদ। তার নাম সাদেক আহম্মদ। তারা সুলতান সাহেবকে হেলফ করত। ওখানে হোটেলে থাকত। সেখান থেকেই কেমনে কি করে টাকা-পয়সা রোজগার করে খাচরা পার্টি করতেন। তারপর একটা বিরাট মালা গলায় দিতেন। শাড়ি-টাড়ি পরতেন। সুলতান সাহেব খুব সুন্দর বাঁশি বাজাতে পারতেন। তার সাথে পাঁচ-সাতটা বাঁশি ছিল। কখনো কখনো ধূতিও পরতেন। একটা পাঞ্জাবি পরতেন আল্লখাল্লার মতো। এটা পরে লন্ডন-আমেরিকা ঘুরে এসেছেন। উনি যা বলছিলেন, 'আমি এটা পরে ঘুরার সময় ইয়ং পোলাপানরা বলেছে 'ইয়ং সান্তাক্রুজ যায়।' এখানে এসে সোহরাওয়ার্দি উদ্যানে একটা মন্দির ছিল। এখন একটা পুকুর আছে সেখানে। কালিবাড়ি মন্দির। ওখানে পড়ে থাকতেন। একদিন আবেদিন সাহেব ( শিল্পাচার্য্য জয়নুল আবেদিন) বললেন, ওরে ধইরা নিয়া আসবা। ধইরা নিয়া জায়গা দিলেন আর্ট কলেজে। তখন আর্ট কলেজ ছিল সেগুনবাগিচায়। সেখানে আমি আর আমার এক বন্ধু একরুমে থাকতাম। তার পাশেই থাকতেন উনি। তাকে পয়সাপাতি তুলে দিয়ে পোলাপানরা হেলফ করত। পয়সাপাতি হাতে আসলেই সুলতান সাহেব নাই। গুলিস্তান থেইকা সিনেমা দেখে আসত খালি গায়ে ধূতি-আলখাল্লা পরে। এমন অনেক অদ্ভুত কাজ করতেন তিনি।
..........
(শিল্পী কাজী আবদুল বাসেত। বাসেত স্যার চারুকলায় অধ্যাপনা করতেন। আমরাও স্যার হিসেবে তাঁকে পেয়েছি। '৪৮ এ প্রতিষ্ঠিত জয়নুলের আর্ট স্কুল (আজকের চারুকলা) এর ফোর্থ বা '৫১ সালের ব্যাচের ছাত্র তিনি। বাসেত স্যার মারা গেছেন ২০০২ তে। সুলতান সম্পর্কে স্যারের একটা ইন্টারভিউতে (১৯৯৮) বলেছেন তিনি।)
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×