প্রোফেশন
সমুদ্রে যাই, পাহাড়ে যাই, জঙ্গলে যাই
কনফেস করি: আমি স্মৃতিদের কাছে যাই
স্মৃতি সমুদ্রে আছে, হাঙরবেলায় লুটোপুটি খেলিয়াছি
স্মৃতিপাহাড় তো একটা পোড়াপাহাড়ের গোপন নাম
ফি-বছর, জঙ্গলে গেলে দেখে আসি স্মৃতি-মিউজিয়াম
তোমার মধ্যেও আছি আমি, তাই তোমার পানে চাই
তোমার দিকে যাই, তোমার মধ্যেই আমারে খুঁজে বেড়াই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


