সেপারেশন
ছিলাম কবিতাপাড়ায়, একদিন
মনে পড়ে, কবিতার সে কী জ্বর!
সারারাত কবিতার কাঁপা-কাঁপা শিয়রে বসে ভাবতাম
অামি সেই কবিতার কবিরাজ, বর
কবিতাকে অামি তাই কত ভালোবেসেছি
সীমানা-পাঁচিল ভেঙে ভেঙে কত কাছে এসেছি
তারপর, দু'একটি দুর্বোধ্য, জটিল অপ্রকাশ্য কারণে অামাদের
ছাড়াছাড়ি হয়ে গেছে, মনে পড়ে সারারাত কবিতার জ্বর ছিল
সেই সূত্রেই, এখনো কেউ কেউ অামাকে দেখিয়ে বলে--
'এই লোক ভালো না, একসময় কবিতার বর ছিল...'
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



