সেই তরুণ কবির জন্যে
চাই একটু নেশা হোক, উঁচুস্তরের নেশা
অামি যেন দেখতে পাই, কিনে অানা অশ্রুজল চিকচিক করছে গ্লাসের মধ্যে
অামি যেন শুনতে পাই, একেকটি নিঃশ্বাসের ভেতর দিয়ে উড়ে যাচ্ছে বিলুপ্ত ভাষাদের বর্ণমালা
অামি যেন ভাবতে পাই, সেই ভাষা-বর্ণমালা ফের কবিতায় উঠে অাসছে
অখ্যাত তরুণ কবির হাতে
মফস্বলের মেসবাসায় ভাড়া থাকে সে সম্ভবত তিনবছর
তার বাড়ি কোন গ্রামে, অামাদের জানা নেই
অনলাইনে কবিতা লেখা যায়, সে জানে না
কবিতা কারা ছাপায়, কারা পড়ে, সে জানে না
তার মাথার মধ্যে শুধু একটা দুপুর
তার চোখের মধ্যে রোদ, অনেক দুপুর
তার বুকের মধ্যে ঝড় থাকলেও থাকতে পারে
কার জন্যে? সে কি অামরা জানি?
সেই তরুণ কবির জন্যে অাজ একটু নেশা করলে দোষ কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




