নিন্মবর্গের প্রতিবেশী
১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিন্মবর্গের প্রতিবেশী
যেন কিছু লিখতেও মন চায়, যেন অামি জানতাম--কীভাবে লিখতে হয়? কীভাবে কি লিখলে নিভন্ত কোনো মনও হঠাৎ ঝলসে ওঠে খাতায়! খাতা পুড়তে থাকে, মাথা পুড়তে থাকে। যেন যা পোড়ার, পুড়ে গেছে বহুদিন অাগেই। এখন শুধু ছাই ওড়ে প্রতিটি বাতাসে, ছাই ওড়ে প্রতিটি নিঃশ্বাসে। যেন এই নিঃশ্বাসের সমস্যা নিয়েই এখন কিছু লিখতে মন চায়। যেন অামি একদিন জানতাম, কীভাবে লিখতে হয়! কীভাবে লিখলে পাঠক পড়তে পড়তে লেখার মধ্যে ঢুকে পড়তে পারে! লেখা অার পাঠকই তখন মুখ্য, লেখক উধাও। যেন লেখার শুরুতেই নীল প্ররোচনা_ ভালোবাসা হলে কীইনা করা যায়! লোহার খাম্বায় ঘুষিও মারা যায়। ভালোবাসা থাকলে, ভালোবাসা জাগলে, ভালোবাসা ঝরলে, ভালোবাসা জন্মালে ভালো করে লেখাও যায় কিছু। যেন অামি একদিন লিখতাম, পাঠকও পড়তে পড়তে লেখার মধ্যে ঢুকে পড়ে সেই লেখারই অংশ হয়ে পৃষ্ঠার পৃষ্টার পর হামাগুড়ি দিয়ে এগিয়ে যেত। অর্থাৎ, লেখা অার পাঠকই যখন মুখ্য, লেখক উধাও। যেন অামি উধাও হয়ে অাছি, লেখা থেকে বেরিয়ে উধাও হয়েই থাকি হয়তো পাঠকের বাড়ির কয়েকবাড়ি পেছনে, তাদেরই এক নিন্মবর্গের প্রতিবেশী হয়ে, প্রায় নামগোত্রহীন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন