somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা এমনই

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভালোবাসলে এই কষ্ট হয়। সব কিছুর মধ্যে থেকেও এরকম 'পৃথিবীতে কিছুই নেই অার' ধরনের অনুভূতি ভাসমান থাকে। ভালোবাসার পরাজয় কে দেখতে চায়? ভালোবাসারা ব্যর্থ হলে কেউ মানতে পারে? কেমন লাগে, যখন সামনে দাঁড়িয়ে দেখতে হয়, ভালোবাসা কাঁদছে, কেন না সে পরাজিত। হয়তো সে হেরে গেছে। একটু পরই তাকে চলে যেতে হবে। ফিরে যেতে হবে। যাবার সময়, অাহারে...এ কিন্তু মানতে খুব কষ্ট যে, 'কিলানতো' ভালোবাসা নত মুখে ফিরে যাচ্ছে। ভালোবাসলে, যোগ্যতার প্রশ্নটি হয়তো টোন ডাউন হয়ে যায়--এখন কী করা! ভালোবাসলেই এরকম হয়। মানুষ ভালোবাসতে চায়। চাবেই। এ তার জন্মের দোষ। দোষ কিম্বা অভ্যাস। অভ্যাস অনুশীলন করতে করতে দিন যায়, রাত যায়। 'অপেক্ষা' নামক একটা ব্যাপারও ঘটতে থাকে মনের মধ্যে। একদিন ভালোবাসা ফিরবে, যোগ্যতা প্রদর্শন করে সে পেরে দেখাবে--হয়তো এরকমই।
হলুদ জার্সিগুলো ফিরে গেছে, পরাজিত হয়েই। যারা এই হলুদকে ভালোবেসেছে, তাদের কষ্টটা কে বুঝবে? ভালোবাসার কষ্ট ভেতরে ভেতরে কীরকম কাঁদায়, তা কি কোনো ডিটেক্টটরে ধরা পড়ে? 'হলুদেরা অাবার ফিরে অাসবে, দেইখো, সেদিন অামি হাসব।' এরকম ভাবনা মাথায় রেখে ঘুমই নেই ঠিকঠাক! এরপর, নীল-অাকাশমুখি জারসিগুলোকে যারা ভালোবাসল, দেখল, ভালোবাসা পরাজিত। কষ্ট অাটকে যাচ্ছে গলায়, চোখের কোণে। মানা যাচ্ছে না যা, তাই-ই মানতে হচ্ছে। ঘুম হয়তো হচ্ছে এরপর থেকে, কিন্তু ঘুমের মধ্যে ব্রেইন দুঃস্বপ্ন দেখছে। মনে হচ্ছে, মেসিরা তিনটা গোল মিস করল কেন? অাসলে হইছে কী...রণজিৎ দাশের সেই লাইনটা মনে পড়ল, 'প্রতিটি বিচ্ছেদ থেকে একলক্ষ অংক উড়ে অাসে'।
অাচ্ছা, এবার একটা কথা বলি। জার্মানির দোষটা কোথায়? জার্মানি তো ভালো ছেলে। যোগ্য। জাহাজি লোহা-লক্কড়ের কারখানাও অাছে বাপের। গায়গতরে খাটতে পারে। সহজে হাঁপায় না। তো জার্মানি জিতলে দোষ কোথায়? 'উম...দোষ হয়তো নেই কিন্তু অামি তো ভালোবাসি হিমু ধরনের ঐ হলুদ ছেলেটাকে। ওরা গরিব হতে পারে, কিন্তু মন কাড়া ভালোবাসা ওদের মতো কি দিতে পারে মার্কলের ছেলেরা? একথা বলতে পারে রুপা, কেন না এই বর্ষায় একদিন বিকেলে নীল শাড়ি পরে রিকশায় ঘুরতে বেরুনো সে অার কী চায়? উত্তর কি--একটা কদমফুল? নীল-অাকাশি ছেলেটার মুখ নিয়ে অার কি বলব? বাংলার এক মেয়ে তাই লিখেছে, 'মেসি, ওর মুখে এত মায়া কেন?' এই প্রশনের উত্তর দিতে পারবে স্টেফেন হকিংস? ভালোবাসলে এমনই হয়...ভালোবাসলে এই কষ্ট হয়। সব কিছুর মধ্যে থেকেও এরকম 'পৃথিবীতে কিছুই নেই অার' ধরনের অনুভূতি ভাসমান থাকে। ভালোবাসার পরাজয় কে দেখতে চায়? ভালোবাসারা ব্যর্থ হলে কেউ মানতে পারে? কেমন লাগে, যখন সামনে দাঁড়িয়ে দেখতে হয়, ভালোবাসা কাঁদছে, কেন না সে পরাজিত। হয়তো সে হেরে গেছে...(এ কী! স্ট্যাটাস তো পুনঃপ্রচার শুরু হয়ে গেল!)
সরি, ভালোবাসলে এমনই হয়। একই কথা বারবার মনে পড়ে। 'ও অমন করে তাকাল কেন? ওর কি খুব কষ্ট হচ্ছিল?' এরকম ভাবতে ভাবতেই নিঃশব্দে নিজের চোখ ফেটে যায়। সরি। ভালোবাসা এমনই। হয়তো তা হদুদ জার্সির মতো, নীল-অাকাশি স্বপ্নের মতো...
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×