গাজার শিশু ও মায়েদের কাছে ক্ষমাপ্রার্থনাপূর্বক
...................
পাথর, তুমি কি ধর্মগ্রন্থ? ভেঙে যাবে, তবু নত হবে না!
ধর্মগ্রন্থ, তুমি কি বড্ড বেশি রক্তপৃষ্ঠা পছন্দ করো না?
কবিতাগুলো খুব নতমুখ হয়ে অাছে, নিজেকে তার দোষী মনে হয়
কেবল বিষন্ণতায় অাজ একমাত্র সঙ্গীত, অর্জন শুধু অার্তনাদ
এই সময়, অামরা সব্বাই-ই কি ভদ্রবেশে খুনি হয়ে 'ভালো অাছি' না?
পাথর, ধর্মগ্রন্থ, বলো তো, গুলিবিদ্ধ মায়ের পেটে যে শিশুর
বুক ফেড়ে গেল, গাজায়, পৃথিবী তাকে স্যালুট করবে কীনা!
সব সৌন্দর্য অাজ পোশাকে ঢেকে গেছে
সব অভিজাতই যে ভয়ানক কদাকার, পরিষ্কার হচ্ছে
উৎকর্ষ মূলত অপকর্ষেরই মডার্ণিটি
গ্যালারিতে বসে গ্ল্যাডিয়েটরের মৃতু্য দেখছি অামরাই
অামরাই দেখছি, সবার উপরে অাধিপত্ত সত্য
মানুষ, তুমি কি খুব রক্ত-উৎসব পছন্দ করো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




