somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘রাজপুত্তুর’

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রনাথের মনকাড়া শিশুতোষ রচনা ‘সে’ অবলম্বনে নির্মাণ চলছে রাজপুত্তুর নামে একটি চলচ্চিত্র। রবীন্দ্রনাথের মৃত্যুর পর লীলা মজুমদার তাঁর কৈশোরক সংকলনে ‘সে’র দশম পরিচ্ছদটাকে আলাদা গল্প হিসেবে ‘সুকুমার’ নামে ছেপেছিলেন। এই গল্পটিই 'রাজপুত্তুর'-এর চিত্রনাট্যের ভিত্তি। 'রাজপুত্তুর' ছবির শুটিং হয়েছে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে, প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বসতভিটায়। বিস্তৃত শালবন এই ছবির অন্যতম লোকেশন। কারণ, ছোট্ট সুকুমার শালগাছ হতে চায়, সে অাকাশের সঙ্গে কথা বলতে চায়। এই তার ইচ্ছে। ইচ্ছেটাই সব। সুকুমারের খেলার সাথী পুপে হতে চায় কাবুলিবেড়াল। আর পুপের দাদু কবির ইচ্ছে ছিল অনেকখানি ঝোপজঙ্গল নিয়ে একটি দৃশ্য হওয়া। দাদু বানিয়ে বানিয়ে সত্যযুগের কথা বলেন। সত্যযুগে ইচ্ছে করলেই তা হওয়া যেত। এ যুগে তা হতে না পারলেও কবিতা লিখে বা ছবি এঁকে তা হওয়া যায়। পুপের দাদু কবিতা লেখেন, ছবিও অাঁকেন। ছোট্ট পুপে বড় হয়ে গেলে দাদু তাকে সুকুমারের কথা মনে করিয়ে দিতেই ছেলেবেলাকার সে-সব ছেলেমানুষির গল্পগুলো প্রকাশ হতে থাকে। সুকুমারই ছিল পুপের ছেলেবেলার রাজপুত্তুর। সময়ের সঙ্গে একদিন রাজপুত্তুর হারিয়েও যায়। মূল গল্পটা এরকমই। সব মিলিয়ে নানান লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে শিশু-কিশোরদের জন্যে নির্মিত 'রাজপুত্তুর' ছবিটি। কবিগুরু তাঁর বয়সের প্রায় শেষদিকে এসে লিখেছিলেন 'সে'। ছবিতে কবি চরিত্রে দেখা যাবে ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ-তনয় রথীন্দ্রনাথের পালিত কন্যা পুপের ছোট ভার্সনে অভিনয় করছে তাপসী। সুকুমার বা রাজপুত্তুর চরিত্রে মুগ্ধ। পুপের বড় ভার্সনে অভাসয় করেছেন কাশকেয়া সিনথী। এছাড়া সুকুমারের বাবা নিতাইয়ের চরিত্রে অভিনয় করছেন চন্চল সৈকত। অন্যান্য সহশিল্পী কামালউদ্দিন কবির, জয়তু, বর্ষা বিভাবরী, এ্যাপোলো নওরোজ, অসীম গোস্বামী, গুপু ত্রিবেদী, জয়েত কল্যাণ, আনন্দিতা, রাইনা, ইলি, প্রপা, মানহা, স্বপ্নীল, পুষ্প, ঋভু রোদ্দুর, পার্থিব, মেধা ও নৈঋত। ছবিটি প্রায় ১০০ বছর আগের পটভূমিকে কেন্দ্র করে তৈরি হলেও রবীন্দ্রনাথের অার সব গল্পের মতোই এ গল্পের মধ্যেও কিশোর আর বড়দের জন্য রয়েছে স্বপ্ন-কল্পনা-প্রজ্ঞার মেলামেশা। এখন 'রাজপুত্তুর' সম্পাদনার কাজ চলছে। ২০১৩ সালে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় তিনটি শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার তিনটি চলচ্চিত্রই রবীন্দ্রসাহিত্য অবলম্বনে নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। জমা পড়া চিত্রনাট্যগুলোর মধ্যে যাচাই-বাছাই শেষে 'রাজপুত্তুর' চিত্রনাট্য মনোনয়ন পায়। দেশাল-এর সর্ববরাহকৃত রাজপুত্তুর-এর পোশাক করেছেন ঝুমা। নালন্দা'র ১৪ জন শিশুশিল্পীই প্রথমবারের মতো ক্যামেরার সামনে কাজ করেছে এ ছবিতে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্মিলিয়ন রেড।

'রাজপুত্তুর' প্রসঙ্গে...

'আকাশের সঙ্গে কথা অাছে, তাই
শালগাছ হতে চাই--' শালবনে ঘুরে বেড়ানো এ কথা সুকুমার বলল।

পুপেদির ইচ্ছে, কাবুলিবেড়াল হওয়া। সত্যযুগে ইচ্ছেটাই ফলে যেত। ফলে, পুপে পুপেও থাকত, পুপে বেড়ালও হতে পারত।

আর দাদু, কবিতা-ছবি নিয়ে থাকেন । তিনি বললেন, 'নিজেকে ভুলিয়ে নিয়ে পালিয়ে যাবার ওই এক (কবিতা-ছবি) বড় রাস্তা। 'ছেলেবেলায় দাদু তোমার কি হতে ইচ্ছে ছিল' পুপেদির এই প্রশ্নের দাদুর উত্তর, 'বুনো ঝোপের লতায়-পাতায় জড়িয়ে যাওয়া অনেকখানি জায়গা জুড়ে একট দৃশ্য হতে চেয়েছিলাম। হতে পারিনি, তবে দৃশ্যটা এঁকে রেখেছি...'

এই গল্পের শিশু সুকুমারই অামাদের 'রাজপুত্তুর'। রাজপুত্তুর চরিত্রে অভিনয় করেছে বিষ্ময় মুগ্ধ। তাপসী ও সিনথী হচ্ছে ছোটপুপে বড়পুপে। ভাস্বর বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই দৃশ্য হতে চাওয়া কবি। এছাড়া সুকুমারের বাবা নিতাইয়ের চরিত্রে অভিনয় করেছেন চণ্চল সৈকত। সহশিল্পী অন্যরা হচ্ছেন কামালউদ্দিন কবির, জয়তু, বর্ষা বিভাবরী, এ্যাপোলো নওরোজ, অসীম গোস্বামী, গুপু ত্রিবেদী, জয়েত কল্যাণ, আনন্দিতা, রাইনা, ইলি, প্রপা, মানহা, স্বপ্নীল, পুষ্প, ঋভু রোদ্দুর, পার্থিব, মেধা ও নৈঋত এবং অনেকে।

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×