somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকটি কবিতা

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বুদবুদ পর্যায়ের কবিতা

................................

কথা হয়, মীমাংসা হয় না
মনে এত ছিটমহল

নিয়তই, মীমাংসার ভান করে, সান্ত্বনাসূচক
বারান্দায় ছুটে আসে সাঁওতালি রাতের মাদল;
ছাদে উঠে গুনে গুনে দেখি
কাছে ও দূরের প্রেক্ষিত, সম্পর্ক, আলো
অন্ধকারে আলো গুনে যাওয়াই ভালো জমকালো...

নিজেকে মুঠোয় নিয়ে খেলাটাই খেলা!
খেলা হয়, জয়-পরাজয় মীমাংসা হয় না

মনে এত প্রতর্ক প্রহরা
চারিদিকে শুধু শব্দে শব্দে ভরা
কী তুরীয় খরা!
দ্যাখো একটি প্রাণপণ বাক্য হয় না

ফলে, যা হওয়ার তা-ই হচ্ছে, হচ্ছে না এমন কী তা?
মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে কালিদাসের মেঘ
রবীন্দ্রনাথের পাখি
কিন্তু ধরাই যাচ্ছে না, কোন ফাঁকে, আড়ালে-আবডালে উড়ে যাচ্ছে
(রোদ-উৎসবে পুড়ে যাচ্ছে দালিচিত্রে গলে যাচ্ছে)
আমার ডানাময় দিন, অমীমাংসিত স্বপ্ন
এমনকি বুদ্বুদ পর্যায়েই, কবিতা

....................................

চরম পরিস্থিতি


ক্ষুধার্ত বাচ্চাদের জন্য আমি কীকরতে পারি?

যদি ঘনজঙ্গলে যাই
বাঘিনীর খপ্পরে পড়ি (হায়)
বাঘিনী যদি আমাকে থাবায়, খায়
তখন, দুধ হয়েপৌঁছুতে পারি
মা-বাঘিনীর স্তনের বোঁটায়

বন পর্যটকই একদিন মনোযোগ দেবে
পড়ে থাকা কঙ্কালে, আমার হাড়ে

ওই যে বাঘিনী আসছে
এইবার, যেকোনো মুহূর্তেই, ক্ষুধার্ত বাচ্চারা
জঙ্গলে কবিতা লিখতে আসা আমাকে
খেয়ে ফেলতে পারে

....................................

ভূগোল মাষ্টার

এই অাকাশ অামার পিতা
মাটি অামার মা
অামি তাদের সন্তান, ঐ দিগন্ত

কিন্তু ভূগোলমাষ্টার বলছেন--
দিগন্ত একটি ধারণামাত্র

........................

জাহাজি ভাবনা


যদি বন্দরে তাকিয়ে কাউকে দেখতে না পাই
জাহাজ ভেড়াব না, অর্ডার করব—
কাপ্তেন, গভীর সমুদ্রে চলো...
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×