বউ মেলা
কোনোদিন বউ মেলা হলে অামি বউ মেলাতে যাব
সেখানে নতুন নতুন বউ দেখতে পাব, বউ ছুঁতে পারব
কিনি অার না-কিনি বউ ধরে ধরে নেড়েচেড়ে অাসব
দেখব, অচেনা পুরুষ এক বা একাধিক অচেনা বউ কিনে বাড়ি ফিরছে
ভাবব, অামিও নিশ্চয়ই কোনো পুরুষ, নইলে মেলায় এসেছি কেন?
বউ কি বই? বই পাঠ করে রস অাস্বাদন সম্ভব?
এখন জেন্ডার ইকুয়ালিটির সেমিনার চলছে, এদেশেও
এসময় বইকে বউ বলে ডাকা যায় কিনা, ভেবে খুব চুপচাপই থাকি
প্রচলিত বই মেলা অাসে, বই মেলা যায়
এ নিয়ে অামার তেমন উৎসাহ নেই
শুধু কল্পনা করি, কোনোদিন বউ মেলা হলে অামি বউ মেলায় যাব
ওই যে বললাম, কিনি অার না কিনি, নেড়েচেড়ে তো অাসব
নতুন নতুন বউ, সদ্য প্রকাশিত, নতুন শাড়ির গন্ধ, ভাঁজ না-ভাঙা
পাঠ-অপেক্ষায় অধীর-উন্মুখ-উতলা
ওই যে বললাম, কিনি অার না কিনি...
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




