শীতের সম্পাদকীয়
হ্যাঁ, তুমি গাছ
ঝিম বনের মধ্যে!
জলে নামলেই
হ্যাঁ, তুমি মাছ!
--এরকম যদি বলতে
এরকম যদি বলো
সেটা স্বীকৃতি
স্বীকৃতি কে না চায়?
অামার যে ডালপালা অাছে
শীতের শরীরে অামারও যে পাতাঝরা অাছে
মানুষ দেখেছে, গাছের শেকড়ে সারাদিন
ভালোবাসা বসে থাকে পাশাপাশি, মুখোমুখি, দিগন্তে চোখ রেখে
ভালোবাসা মুছে গেলেও গাছের গা ক্ষত করে
লেখা সেই পুরোনো সম্ভাবনা তখনো জেগে থাকে
তাই মাটিতে গা্ছ হতে হতে অাছি
জলে মাছ হতে হতে অাছি
তুমি যদি কাঠের চেয়ারে বসে কাগজে কবিতা লেখো
অার গরম গরম মাছভাজি খাও
অামি কীভাবে বাঁচি!
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



