::সাহিত্য সম্পাদকের সঙ্গে ফোনালাপ::
-- একটা কবিতা লাগবে, ফরমায়েশি।
::বিষয় কি?
-- এই যে বসন্ত চলে যাচ্ছে, তার সঙ্গে একটুখানি প্রেম-ট্রেম যদি মিশায়ে দেন তো ভালোই হয়।
:: পেস্টিং কবে?
-- পরশু। অাপনি সময় পাচ্ছেন দুইদিন। কালকে ফোন করে অারেকবার ওয়ার্নিং দেব।
:: এত শর্ট টাইমে সম্ভব? তাও কবিতা? ভাব-টাব অাসা লাগবে না?
-- বসে পড়েন বসে পড়েন।
:: বসারই তো টাইম পাচ্ছি না, লিখব কখন?
হুম! কখন?
অার বসন্ত! বসন্ত কোথায় চলে যাচ্ছে? না, বসন্ত কোথাও যাচ্ছে না
চশমা ছাড়াই দেখলাম, গুটি গুটি অামের মুকুলে অার
পার্শ্ববর্তী বাসার খালাম্মার ছোটমেয়ের শ্যাম্পু করা চুলে
বসন্ত বাসা বুনেছে, বুঝে ফেললাম বসন্তকে দিতেই হবে প্রেম
অার ইদানিং খালাম্মাও তার মেয়ের শ্যাম্পু ব্যবহার করছেন চুলে
এসব দেখে, জানি না, কবিতার প্রডাক্ট ভ্যালুর চেয়ে
বেশি সামলাতে হয় কীনা, কনজুমার প্রবলেম?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


