somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'কাঁটা দ্য ক্যাম্প' _০২ তে স্বাগতম

২৩ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'কাঁটা দ্য ক্যাম্প' _০২ তে স্বাগতম

সুসংবাদ যে, অলরেডি 'কাঁটা দ্য ফিল্ম' এর অডিশন সিরিয়াল থেকে অ্যাক্টিং গ্রুমিং সেশনে কলিং শুরু হয়ে গেছে। ৮, ৯ ও ১০ অক্টোবর অডিশন হয়েছিল নিউ ইস্কাটনের চারুনীড়ম থিয়েটারে। অভিনয়ে অাগ্রহী ৯০০ জনের সিভি থেকে প্রাথমিক বাছাইয়ের পর সংখ্যাটি ৩০০ তে নামে। তখন ৩০০ জনের অডিশন একসঙ্গে একদিনে নেওয়া যায়নি এ কারণে যে, ৩০০ জন অডিশন প্রার্থী বা অডিশনার্থী ও তাদের মধ্যে মেয়েদের কারো কারো অভিভাবক এসেছিলেন_এত মানুষকে একদিনে বসতে দেওয়া যাবে না জায়গার অভাবে তাই পরপর ৩ দিন অডিশন হয়েছিল সকাল ১০ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত প্রতিদিন।
এখন সেই ৩০০ জন থেকে 'কাঁটা দ্য ফিল্ম' এর অ্যাক্টিং গ্রুমিং সেশনে ডাকা হচ্ছে ১৫০ জনকে। বাকি ১৫০ জনের সঙ্গে 'কাঁটা দ্য ফিল্ম' এর অভিনয়-সম্পর্ক অাপাতত হচ্ছে না। অডিশনের ভিডিও দেখে দেখে অডিশন টিম এই ১৫০ জনকে বাছাই করেছেন ''কাঁটা দ্য ফিল্ম' এর চরিত্র অনুযায়ী ভেবে ভেবে। এই বাছাইকৃত চরিত্রদের সবাইকে একসঙ্গে ডেকে এক জায়গায় বসিয়ে অ্যাক্টিং গ্রুমিং কোনোভাবেই সম্ভব নয়। ধাপে ধাপে সম্ভব, 'কাঁটা' টিম ধাপে ধাপেই সেটা করবে। 'কাঁটা দ্য ক্যাম্প_০১ এ ছবির নির্মাতা নির্মাতা, সিনেমাটোগ্রাফার ও প্রোডাকশনের পক্ষ থেকে এক বা দুজন কাজ চালাবেন। হ্যা, ক্যাম্প_০১ অনেকটা সংরক্ষিত।
'কাঁটা দ্য ক্যাম্প_০২ তে প্রোডাকশনের সার্বিক কাজ সম্পাদন হচ্ছে। ক্যাম্প_০২ মাত্র ২টা রুম। এটা মগবাজার, কাঁচাবাজার রেলগেইটের ধারে অবস্থিত। এককথায়, মগবাজার মোড় থেকে ২ মিনিট হাঁটলেই কাঁচাবাজার রেলগেইট। এই ক্যাম্প_০২ তে অ্যাক্টিং গ্রুমিং শুরু হচ্ছে। ছবির প্রি-প্রোডাকশনও চলছে এখানেই।
অস্থায়ী ভাবে সাময়িক সময়ের জন্যে ভাড়া নেওয়া ক্যাম্প_০২ তে একটি রুম অফিসিয়াল, অন্য বড়সড়ো রুমটিতেই শুরু হচ্ছে 'কাঁটা দ্য ফিল্ম'এর অ্যাক্টিং ক্লাস, রিহার্সেল...
অাগেই উল্লেখ করা হয়েছে, 'ক্যাম্প_০২ তে অামরা একসঙ্গে সবাইকে্ বসাতে পারব না। ধাপে ধাপে পারব। ২০ জনের বেশি বসিয়ে রিহার্সেল বা কনভার্সেশন করা সম্ভব নয়। এ কারণেই 'কাঁটা'র অডিশন থেকে যে ১৫০ জনকে ডাকা হচ্ছে, সেটা সবাইকে এক সঙ্গে নয়, ধাপে ধাপে। তাই প্রোডাকশন থেকে তাদের ডাকাও হবে ধাপে ধাপে। অার চরিত্র অনুযায়ী অডিশন থেকে বাছাইকৃতদের ধাপে ধাপে ডেকে কাজটি করাই এখন পর্যন্ত অামাদের কাছে ভালো পদ্ধতি মনে হয়ে অাছে বা হয়েছে।
তাহলে, যারা ফোন পেলেন বা পাচ্ছেন, তাদের নিয়ে যে ক্লাস শুরু হচ্ছে, ধাপে ধাপে যারাই ডাক পাবেন, তাদেরও শুরুর ক্লাস দিয়েই শুরু করানো হবে। যারা অাজ ফোন পেলেন বা পাননি, তারা কাল ফোন পাবেন। নইলে পরশু পাবেন। নইলে পরের সপ্তাহে পাবেন। প্রোডাকশন তার প্রয়োজন অনুযায়ী ডাক দেবে অাপনাকে, যদি অাপনি ৩০০ জনের থেকে ১৫০ এর মধ্যে এসে থাকেন। 'কবে ডাকবেন, অামি কি নেই, অামি কি অাছি_' এই ধরনের জিজ্ঞাসা রেখে কোনো ইমেইল বা ফোন বা ফেসবুক ইনবক্স গৃহীত হবে না। মনে রাখবেন, অাপনার অভিনয়ের ইচ্ছে অাছে যেমন, অামাদেরও সুনির্দিষ্ট চরিত্রের প্রয়োজন অাছে। চরিত্রের সঙ্গে চরিত্র মিলিয়ে দেখে নেওয়ায় অামাদের অডিশনের লক্ষ_সেটা পরিষ্কার বলা হয়েছে নানান সময়ের ফোরকাস্টে।
ডাকাডাকির পরও সময় মেলানো ও পেরে না-ওঠার বাস্তবতায় পড়ে কেউ কেউ বাদ পড়ে যাবেন, তাও সত্য। যারা পারবেন, যারা থাকবেন, তারাই 'কাঁটা দ্য ফিল্ম' এর চরিত্র। শীত-অাসন্ন অাগত সেই চরিত্রদের জানাই ফুল ফুল অভিনন্দন, ভালোবাসা।
'কাঁটা দ্য ক্যাম্প_০৩ হচ্ছে পুরোনো ঢাকায়, নারিন্দায়, ৩৬ নম্বর ভূতের গলিতে। 'কাঁটা দ্য ক্যাম্প_০৩ ও তার অাশেপাশের এলাকা হচ্ছে সূত্রাপুর, জুরাইন, ফরাসগঞ্জ বা কাগজিটোলা বা মিলব্যারাকের দিকে ছবির ৯০ ভাগ লোকেশন।
অপেক্ষায় থাকেন। অপেক্ষার পরে অাপনার সঙ্গে অামাদের দেখা হবে_কাজের প্রশ্নে। ওকে?

টিম
'কাঁটা দ্য ক্যাম্প_০২, বড় মগবাজার

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×