বর্ষা
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্ষা
-তোমার কবি
মেঘলা আকাশ কাঁপছে যে
গুড়ুম গুড়ুম ধ্বনিতে
বৃষ্টি হয়ে ঝরছে যে মেঘ
শীতল শীতল পানিতে।
বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ে
জমতে জমতে বন্যা
সেই পানিতে নেচে বেড়ায়
মেঘকুমারি কন্যা।
আকাশ থেকে ঝড়ে আলো
আলোয় আলোয় ফর্সা
ব্যাঙ ডাকে ঐ ঘ্যাঙর ঘ্যাঙ
এলো বুঝি বর্ষা।
ছাতা নিয়ে পথিকরা যায়
দৌড়ে দৌড়ে বাড়িতে
গাঁয়ে তাদের কাঁপন ধরে
ঠাণ্ডা ঠাণ্ডা বারিতে।
টিনের চালে শুনতে পাই
টাপুর টুপুর শব্দ
কানের মাঝে বাজলে ধ্বনি
হয়যে কান স্তব্ধ।
এমন দিনে ফুটে গাছে
সাদা সাদা কদম ফুল
শাপলা ফোটে ভরে যায়
ছোট বড় নদীর কূল।
বর্ষাকালে খেতে মজা
গরম গরম খিচুরি
আরো খেতে ভালো লাগে
চা,পাকোড়া,ঝালমুড়ি।
মনের আনন্দে বেজে ওঠে
বর্ষাকালের গান
হোক বসন্ত ঋতুর রাজা
বর্ষা তারই প্রাণ।
-২৬.০৯.২০১৬

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন