somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুহাম্মদ তমাল
আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

গন্তব্যপথ এবং ঠিকানা

৩০ শে নভেম্বর, ২০২১ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মধ্য রাত, স্টেশনে ঘুটঘুটে অন্ধকার,
বোটকা গাঁজা, বিড়ি, প্রসাব আর ময়লার বিশ্রী রকমের গন্ধ।

চারিদিকে নিশ্চুপ, হু হু, শুনশান নীরবতা। কেউ জেগে নেই। জেগে আছে শুধু স্টেশনে দ্বায়-বদ্ধতায় থাকা কয়কে টা মানুষ আর স্টেশনে ঘুমানো ঠিকানা বিহীন মানুষ গুলোর রুটিন করে ফ্রি রক্ত খাওয়া বুড়ো বুড়ো মশার দল। তারা সবাই ব্যস্ত পৈশাচিক উলঙ্গ নৃত্যে। পেট পুরে খাচ্ছে শেষ বারের খাওয়া। যাকে বলে মওতের খাওয়া। যেমনটা খায় রাজনৈতিক ব্যক্তিত্বরা।

অসংখ্য ঠিকানা হীন ঘুমাচ্ছে, শান্তির ঘুম, প্রশান্তি, অনাবিল পূর্ণতার ঘুম, সারাদিনের ক্লান্তির ঘুম। পরবর্তী দিনের খাবার জুটাতে যতখানি শক্তি ব্যয় হবে, সেই শক্তি অর্জনের ঘুম।
ঠিকানা, এক অদ্ভুত রকমের দামী শব্দ। অনেক দামী।
প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই ঠিকানা বিহীন। আমাদের কোন স্থায়ী ঠিকানা নাই। সবকিছুই অস্থায়ী। অনন্যব্রত ঘূর্ণনরত। ভাসমান, শেওলার মতো।

হাজার, লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, থেকে সেন্ট্রিলিয়ন বছরের যাত্রাতেও আমরা অস্থায়ী।
এ যাত্রা অনন্তকালের। আমাদের মানব সভ্যতা অথবা অসভ্যতার সূচি ছিল, আফ্রিকার প্রখর রৌদ্রময় মাটিতে। সে মাটি আমার স্থায়ী ঠিকানা হয়নি, আমি এবং আমরা ছড়িয়েছি পৃথিবীর প্রতিটা কোনে কোনে, ক্ষণে, ক্ষণে, প্রয়োজনে, অপ্রয়োজনে, হয়তো অজানাকে জানতে, নতুন কিছু আবিষ্কার করার টানে, এ অদ্ভুত টান, অপূর্ব, অনাবিল, অনিন্দ্য, অপ্রকাশ্য।

এ যেন এক ঠিকানা হারানোর নেশা।

আমি ঠিকানার খোজে ঠিকানা হারাই, অজানায় পা বাড়াই, কিসের মৃত্যু ভয়, আমি যে যে অমর, অবিনাশী, আমার শেষ ঠিকারা একমাত্র মহেশ্বর।
অনিশ্চয়তা, শঙ্কা, আশঙ্কাতেও অবিবরত আমার পথ চলা। আপনার বাসার চকচকে মার্বেল পাথরের খোদাই করা নেম-প্লেট যতটা স্থায়ী, এটা থেকেও অনেক বেশী অস্থায়ী আপনি।

অস্থায়ী আপনার জানালার সদ্য প্রবাহিত হিমেল বাতাসের মতো, অথবা গত তরশু দিনের মৃদু ভূমিকম্পের মতো। চোখ বন্ধ করে, ভাবুন, কোথায় ছিলেন, কোথায় আছেন, এবং কোথায় থাকবেন। হাস্যকর হলেও এটাই নির্মম সত্য, আপনার কোন ঠিকানা নাই।
আপনার ঠিকানা আপনার অন্তিম যাত্রায়।
আপনার প্রতিপালক সমীপেষু।

ঐ স্টেশনে ঘুমে মগ্ন মানুষের মতোই, এক, অভিন্ন অবিচ্ছিন্ন, অস্থায়ী গোলকের অবিরত তাল মেলানোই আমাদের এক এবং একমাত্র উদ্দেশ্য, বিধাতা কর্তৃক নির্ধারিত । মাঝে মধ্যে ভাবনা ডালপালা মেলে, এই যে এতসব মোহ, মায়া, মমতা,প্রেম, ভ্রম, ভালবাসা, লুতুপুতু, কুতুকুতু, বাবু, সোনা, ময়না, টিয়া, অভিলাষ, লক্ষ্য, ধ্যান, পৈশাচিক বড় হবার তাড়না, নিতান্তই কি অবান্তর এবং ক্ষণস্থায়ী ?


সত্যি বলতে আমি জীবনটাকে পথ আর নিজেকে পথিক ভাবি। খুব বেশী কিচ্ছুই করার নাই, শুধু নিশ্বাস নিতে চাই, এই বিশ্বাসে, আমার প্রতিপালকের কাছে আমার প্রকৃত ঠিকানা, চলছি, চলবো, আমার এই পথ চলা, আমার এই পথে, ঠিকানার খোজে, আমি ঠিকানা বিহীন।

অনেক গন্ধ, আর দাড়াতে পারছি না, ট্রেন চলে আসছে।
এভাবেই আমার প্রতিপালক সমীপে আমার যাত্রা শুরু হবে। আপনি আপনার মোনাজাতে আমার জন্য আমাদের প্রতিপালকের নিকটে নাজাতের দরখাস্ত রাখুন। চললাম........

----মোহাম্মাদ তমাল

১৭.০৯.২০১৭
ইসলামপুর রেলওয়ে স্টেশন, জামালপুর।

(লেখাটি ৪ বছর আগের। চাকরি সূত্রে মাঝেমধ্যে তখন আমার জামালপুর-শেরপুর যেতো হতো।)
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×