somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুহাম্মদ তমাল
আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

স্বপ্ন পূরণ

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্ষুধার্ত খাওয়ার জন্য মোটিভেশন দেয়া লাগে না।
যার পেটে দুর্ভিক্ষের ক্ষুধা চৈ চৈ করে, তার কাছে অখাদ্যকেও অমৃত লাগে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা লাভ করা হয় বিপদে পড়লে এবং সেটা কোন বই পুস্তক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেখা সম্ভব না।
বিশ্বাস করেন, কেউ কেউকে ঠেলে, বলে, কয়ে, পরিবর্তন করাতে পারে না। পরিবর্তন,হেদায়েত, ঈমান আপনি যাই বলেন না কেন, এটা আল্লাহ যারে দিবে, এমনিতেই দিবে।
পরিস্থিতি, সময়, অবস্থানের সাথে সাথে মানুষেরও পরাবর্তন হয়। মানুষ শেখে, প্রয়োজনে, অপ্রয়োজনে, অনুকরণে, তবে ঠেকায় পড়ে শিক্ষাটাই সবচেয়ে বেশী কাজে লাগে।
পরিবর্তিত হবার ইচ্ছাই মানুষকে পরিবর্তন করে।
সেই ইচ্ছার পিছনে কিছু নিয়ামক কাজ করে,
যেমন ধরেন হটাৎ কোন ধাক্কা, অপমান, ঘৃণা, জিদ। প্রচণ্ড বড় হবার ইচ্ছাই মানুষকে বড় করে তোলে।
সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বপ্ন। স্বপ্ন কোন অবাস্তব না।
স্বপ্ন পূরন হয়। তবে স্বপ্ন দেখার সাহসটা করাটা খুব জরুরী। আপনার সবচেয়ে প্রিয় বন্ধুই হচ্ছেন আপনি। নিজে নিজেকে মূল্যায়ন করুন। কেউকে যদি পাশে না পান, নিজের পাশে নিজে থাকুন। হার না মানার মানসিকতা যদি তৈরি করতে পারেন, পৃথিবীর কোন শক্তি নাই, আপনাকে হারাতে পারবে। জীবনে অনেক কিছু পাবার আছে, দেখার আছে। আপনার জন্য কত কিছু যে অপেক্ষা করছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না।
সাম্প্রতিক কিছু ঘটনা দেখেছি,
সরকারি চাকরি না পেয়ে ডিপ্রেশনে প্রচুর শিক্ষার্থীর আত্মহত্যা করছে। সত্যি বলতে এদের দেখে আমার একটুও দুঃখ হয় না।
তবে এদের নির্বোধ কর্মকাণ্ডে এদের প্রতি প্রচণ্ড রকমের করুণা হয়। একটা সরকারি চাকরিই জীবনের সব কিছু না।
রিজিকের মালিক আল্লাহ সুবহানাতায়ালা। তাই এত হতাশ হবার কিছু নেই। আপনি কোন কাজে হয়তো অসফল হতেই পারেন, এটা মনেপ্রাণে ধারণ করুন, হয়তো ঐ কাজে সফল হলেও ঐটা আপনার জন্য হয়তো কল্যাণকর ছিলো না, তাই আল্লাহ দেয় নি।
আল্লাহ আপনার জন্য এমন কিছু ঠিক করে রেখেছেন, যেখানে আপনার প্রকৃত কল্যাণ। কারণ নিশ্চয়ই আল্লাহ সুবহানাতায়ালা উত্তম পরিকল্পনাকারী।
আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, লক্ষ্য ঠিক রেখে কাজ করুন, সাফল্য আসবেই। আসতেই হবে।
কোন কিছুই অসম্ভব না। পরিশ্রম করুন, আল্লাহ সুবহানাতায়ালার কাছে সাহায্য চান। মন থেকে চাইলে আল্লাহ বিদ্যুৎ গতিতে দিয়ে দেন। আমি তার পরমান।
বিশ্বাস করেন,
আমি গত ৫ বছর আগে স্বপ্ন দেখেছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে, ঠিক এখানে, এভাবে ছবি তুলবো, সেই আল্লাহ স্বপ্ন পূরন করেছেন। যা চেয়েছি, তার থেকেও বেশী পেয়েছি। স্বপ্ন পূরন হবার মতো আনন্দ, অনুভূতি, তৃপ্তি বলে কয়ে বোঝানো যাবে না। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া।
---মোহাম্মদ তমাল
এম.এস.সি ইন ট্রপিক্যাল হাইড্রোজিওলজি এন্ড এনভারমেল্টাল ইঞ্জিনিয়ারিং
টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রামস্টাড
ড্রামস্টাড, জার্মানী।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×