somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুহাম্মদ তমাল
আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

অপূর্ণতায়ও পরিপূর্ণতা

২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যাহা বলিবো, সত্য বলবো,

এই ক্ষুদ্র জীবনে যা থাকুক বা না থাকুক, আফসোস বলে কোনো শব্দ নেই—না মাইক্রো, না মিলি, ন্যানো পরিমাণেও না। যখন যা চেয়েছি, তাই করেছি—কখনো বেলা ফুরিয়ে, কখনো সময়ের আগেই। মনে যা এসেছে, তাই বলেছি। যেখানে মন চেয়েছে, সেখানে গিয়েছি। কখনো হিসেবের খাতায় লিখে রাখিনি "হওয়া উচিত ছিল" কিংবা "অপূর্ণতা"। দীর্ঘশ্বাস, অপ্রাপ্তি, "আহারে!" অথবা "ইস্!"—এসব শব্দ আমার গল্পের অংশ নয়।

যা হয়নি, বা যা করতে পারিনি, সেটাকে আমি বিশ্বাসে পরিণত করেছি। মেনে নিয়েছি যে, সেটার না হওয়াটাই ছিল মঙ্গল। জীবন কখনো না দিয়ে, কখনো কেড়ে নিয়ে, কিছু না কিছু শেখায়।

কখনো ইটের ধাক্কায় বুড়ো আঙুল ফুলে গেলেও মনে করি—"আরে, এটাই তো খেলার নিয়ম।" খেলতে নামলে একটু ব্যথা, একটু রক্ত—এসব হবেই। তবুও অসংখ্যবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। চাপা কষ্ট আর আর্তনাদ বুকের পিঞ্জরে হাহাকার তুলেছে। তবুও সব সয়ে গেছি। ব্যথাগুলোকে বুকের গভীরে পুতে রেখেছি। সেখানে তারা মিশে গেছে। অসংখ্য কষ্ট, ঘৃণা, অভিশাপ, হিংসা—এসবকে আমি বলেছি, "ওয়েলকাম টু দ্য গেম!"

এই ভাবনা আমাকে শিখিয়েছে—জীবনকে সহজভাবে নেওয়াই জীবনের সবচেয়ে কঠিন অর্জন।

পরিতৃপ্ত এক হৃদয়ে আমি হাসি—"

আহা! কী শান্তি! কী আনন্দ আকাশে বাতাসে।"

যা নেই, তা নিয়ে ভাবি না।

যা আছে, তাতেই আনন্দে বাঁচি।

তবে সত্যি কথা হলো, মানুষ্য প্রবৃত্তি থেকে মাঝে মাঝে পেতে লোভ হয়, সুখী হতে লালা ঝরে। বড় কিছু পাওয়ার তৃষ্ণা জাগে, যা একটুখানি "অসুখী" করে তোলে। সামর্থ্য থাকলে পূরণ করি। আর যদি হাতের বাইরে চলে যায়, তখন নিজেকে স্মরণ করিয়ে দিই—

"ওরে চান্দু, পাঁচ বছর আগের তুমি তো হিরো হোন্ডা ১০০ কেনার সামর্থ্যও রাখতে না। আজ অন্যের মার্সিডিজের এসইউভি দেখে কেন মন খারাপ করছ?"

জীবন তখনই একটা নতুন সত্য বলে—

"তুমি যা পেয়েছ, তা তোমার পথের গল্প। আর যা পাওনি, তা গল্পেরই অংশ।"

আসলে সবকিছুর মধ্যেই এক অদৃশ্য পরিকল্পনা লুকিয়ে থাকে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাতায়ালা উত্তম পরিকল্পনাকারী এবং সবকিছুই পূর্বনির্ধারিত।

ব্যথা, আনন্দ, না-পাওয়া, পাওয়া—সব মিলিয়ে জীবনটাই এক পরিপূর্ণ খেলা। আর আমি সেই খেলার মাঠে দাঁড়িয়ে শুধু বলি—

"এটাই জীবন। এটাই ঠিক।"

পার্থ বড়ুয়ার সেই গানটার লাইন আমার খুব প্রিয়—

"তবুও জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।"

এভাবেই চলুক জীবন। আমার ক্ষণ। বাকি পথ চলা—সরল, সহজ দর্শনে।

-মুহাম্মদ তমাল
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×