somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুহাম্মদ তমাল
আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

যা বলার, এখনই বলো

২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফাঁসির দণ্ডপ্রাপ্ত কনডেম সেলের বন্দীও ,
আমাদের থেকে ভাগ্যবান। অন্তত সে জানে কবে, কখন, কীভাবে তার অন্তর্লোকে অন্তিম যাত্রা শুরু হবে।

তার সামনে মৃত্যুর দিন, সময়, মুহূর্ত স্পষ্ট এক নির্ধারিত সত্য। তাই চাইলে সে বুকের জমানো সব গল্প, বলে যেতে পারে, অগোচরে লুকানো ভালোবাসা প্রকাশ করে যেতে পারে, কিংবা প্রিয়জনের কানে শেষবারের মতো ফিসফিসিয়ে বলতে পারে “ভালোবাসি”। চাইলে নিতে পারে প্রাণভরে শেষ নিঃশ্বাস, শেষ কান্না কিংবা এক চূড়ান্ত চিৎকার। সে পারে ক্ষমা চাইতে, শেষ ভালোবাসার কথা জানাতে, অসমাপ্ত অনুভূতিগুলো বাতাসে ভাসিয়ে দিতে।

তার মৃত্যু নিশ্চিত তবুও প্রস্তুত,
পূর্বাভাসে জানা এক অনিবার্য পথচলা।

কিন্তু আমরা?
আমরা প্রতিদিন হাঁটি এক অনিশ্চিত নিয়তির পথে,
যেখানে নেই কোনো ঘোষণা, নেই কোনো সতর্কবার্তা, নেই কোনো প্রস্তুতির সময়।
মৃত্যু আসে আমাদের কাছে বিনা নোটিশে কখনো ভোরের শিশিরে, কখনো এক আকস্মিক ঝড়ে,
কখনো এক অদৃশ্য নিস্তব্ধতায়।
কি নির্মম! কি করুন! কি নিদারুণ!
তবুও এটাই চূড়ান্ত সত্য।

আমরা বেঁচে থাকি ভুলে গিয়ে যে সময় কারও জন্য থেমে থাকে না। ঘড়ির কাঁটা ঘোরে, টিক টক টিক সমান্তরালে, নির্দয় নিয়মে। আমরা জমিয়ে রাখি হাজারো কথা, কোটি বছরের অনুচ্চারিত অনুভূতি। মুখে আটকে থাকা অর্ধেক বাক্যগুলো নীরবতার শূন্যে মিলিয়ে যায় কারও অপছন্দ হবে ভেবে, বা সাহসের অভাবে। আমরা ভালোবাসা চাপা রাখি, কাছে টানার ইচ্ছেগুলোকে নিষেধের শৃঙ্খলে বন্দী করি। ক্ষমাগুলো হয়ে থাকে অনুচ্চারিত ক্ষমা করে দেওয়া কিংবা ক্ষমা চাওয়ার সেই মহেন্দ্রক্ষণ আসতে আসতে আর আসে না।

কিন্তু কে জানে, আগামীকাল আদৌ আসবে কিনা?
তাই যা বলার, এখনই বলো।
ভালবাসলে এখনই বাসো, ঘৃণা করলে এখনই কারো….

কারণ সময়ের কাছে কেউই অবিনশ্বর নই।

-মুহাম্মাদ তমাল
পৃথিবীর অন্য কোন এক প্রান্ত থেকে......
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শততম পোস্টে আমিই একমাত্র ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মে, ২০২৬ সকাল ৮:৩৫

আমার শততম পোস্টে আজ আমিই একমাত্র ব্লগার। জানালা দিয়ে পশ্চিমের স্বচ্ছ আকাশে শুকতারা দেখছি।
নিউইয়র্ক সময় অনুযায়ী এখানে রাত ১০.৪৬ মিনিট, তারিখ ১১ই মে ২০২৬
তাপমাত্রা +৬ ডিগ্রী সেলসিয়াস
বাংলাদেশ তারিখ ১২ই... ...বাকিটুকু পড়ুন

১৯৪৬ঃ দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং

লিখেছেন কিরকুট, ১২ ই মে, ২০২৬ সকাল ৯:০৬

১৯৪৬ সালের আগস্ট। ব্রিটিশ ভারত তখন স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কিন্তু স্বাধীনতার স্বপ্নের ভেতরেই জমতে শুরু করেছে বিভাজনের কালো মেঘ। ধর্ম, রাজনীতি ও ক্ষমতার হিসাব এক ভয়াবহ বিস্ফোরণের দিকে এগোচ্ছিল। সেই... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×