আমি তখন ক্লাস ফোরে পড়ি। মনের মধ্যে নানা কিছু নিয়ে চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়। ছোট থেকেই আমি খুব কল্পনা প্রবন। কল্পনা করতে ভালবাসি। বাংলা সিনেমার ভক্ত ছিলাম; মহানায়ক শালমান শাহ্ কিংবা জসীমের জায়গাই নিজেকে তো হরহামেশায় কল্পনা করতাম। সেই কেয়ামত থেকে কেয়ামত ছবির নায়ক নায়িকার বনের মধ্যে হারিয়ে যাওয়া দেখে আমারও মনে হত ‘আমিও হারিয়ে যাই।’ কিন্তু হারাবো কার সাথে? নায়ক শালমান শাহের তো নায়িকা মৌসুমি আছে, আমার তো কেও নেই। কিভাবে নায়িকা পাওয়া যায় সেই চিন্তায় বিভোর থাকত আমার সেই ছোট্ট মনটা। আমার এক চাচাত ভাই ছিল তার সাথে আমার খুব সখ্যতা ছিল। একদিন তাকে বললাম, “আচ্ছা ভাইয়া নায়িকা কোথাই পাওয়া যাই বলতে পারবা?”
ভাইয়া তার দুচোখ প্রায় বিস্ফোরিত করে বললেন, “নায়িকা? তোর নায়িকার কি দরকার?”
- “আছে, বলনা...’’
- 'না আগে বল কি প্রয়োজন?'
- 'আমি হারিয়ে যেতে চায় কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মত, কিন্তু আমার তো কোন নায়িকা নাই। নায়িকা ছাড়া কি ওভাবে হারানো যাই বল?'
ভাইয়া আমার মুখে এমন ধরনের কথা শুনে পুরো অফ! একটু পর শুরু করলেন সে কি হাসি। হাসি যেন আর থামতেই চায় না। মনে মনে ভাবলাম, আরে! এমন কি হাসির কথা বললাম? ততক্ষণে পুরো বাড়ি হাজির। সবার সামনে ভাইয়া আমার মনের গুপ্ত বাসনা প্রকাশ করলেন। লজ্জা কাকে বলে প্রথম বারের মত টের পেলাম।
তারপর সবাই চলে যাবার পর ভাইয়া আমাকে ডেকে বললেন, নায়িকা কি বড় নিবি নাকি ছোট?
- বড় হলেও চলবে, ছোট হলে ভাল হয়।
- তাহলে তোর স্কুলে খোঁজা শুরু কর, যাকে তোর পছন্দ হয় তাকে গিয়ে বল যে তুই তার সাথে হারিয়ে যেতে চাস।
ভাইয়ার এই কথাটা আমার ভীষণ মনে ধরল। আমি শুরু করলাম নায়িকা খোঁজা। আমার এক বান্ধবী ছিল নাম হিমা, প্রথমে মনে করেছিলাম তাকে বলব কিন্তু সে খুব ঝগড়াটি, এই কারনে তাকে বাদ দিলাম। বেশ কয়েকদিন চলে গেল, নাহ! কাওকে পেলাম না। যখন “মিশন নায়িকা” প্রায় বাতিল ঠিক সেই মুহূর্তে একটা নতুন মেয়েকে দেখলাম। যাকে দেখে প্রথম বারের কিছু একটা অনুভব করলাম, মনে হল একেই আমার দরকার। মেয়েটা কিন্তু আমার উপরের ক্লাসে পড়ে আর লম্বায় আমার চেয়ে অনেক বড়। আমার তাকে বলা দরকার আমার সেই মিশনের কথা কিন্তু কোনভাবেই তার সাথে কথা বলতে পারতাম না। তার কাছে গেলেই আমার বুকে কম্পন ধরত। এভাবে দিন গেল, মাস গেল কিন্তু তাকে কিছুতেই আমার মনোভাব জানাতে পারলাম না।
ক্লাস ফোরের ফাইনাল পরীক্ষার পর স্কুল মাস খানিকের জন্য ছুটি দিল। জানুয়ারির ১ তারিখে ক্লাস শুরু হল। আমি গেলাম ৩ তারিখে। অনেক প্ল্যান মাথায় নিয়ে। আজ তাকে বলবই বলব। কিন্তু স্কুলে তাকে সেদিন অনেক খুজলাম, পেলাম না। ও যেখানে যেখানে বসত সব স্থানগুলো দেখলাম কিন্তু পেলাম না। পরে জানতে পারলাম, ওর বাবা কোথায় যেন ট্রান্সফার হয়েছে তাই ও টিসি নিয়ে স্কুল ছেড়ে চলে গেছে।
এভাবেই আমার প্রথম প্রেম শুরু হবার আগেই শেষ হয়ে গেছে, আসলে তখন যেটা ঘটেছিল সেটা ছিল ভাল লাগা। আমার প্রথম ভাল লাগা। সেই দিনটার কথা আমার আজও মনে আছে কারন সেদিন ছিল আমার জন্মদিন।
প্রতিবার জানুয়ারির ৩ তারিখ আসে আর মনে হয়, আরে আজ তো আমার জন্মদিন। তার পরেই মনে হয় আমার প্রথম প্রেমের কথা। আজ জানুয়ারির ৩ তারিখ!!!
আপনারা যারা কষ্ট করে এই লিখাটি পড়লেন তাদের জন্য একটা ছোট্ট উপহার।
দেয়ার মত কেক নাই সব শেষ হয়ে গেছে।
(বিঃদ্রঃ লেখাটি সম্পূর্ণ সত্য নয়। ফিল ইন দ্যা গ্যাপ পলিসি
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




