কখনো নদীর জলে চোখ রেখে অস্ফুটে বলেছ, ভালোবাসি?
আকাশের প্রতিটা ডানা মেলা পাখির উরে যাওয়া দেখে
কখনো বুকের ধুক-পুকানি বেড়ে গেছে তোমার, হঠাৎ প্রেমে?
তোমাকে ছুয়ে যাওয়া বাতাসের একের পর এক ঢেউ এসে
ছুয়ে যায় আমার চোখ-মুখ-এমনকি বুকের প্রতিটি অলিন্দ এবং নিলয়।
আমার তখন ভালোবাসতে ইচ্ছা করে
আকাশের নীল বুক নিয়ে
একটানা সর্ষে পথ ধরে হেটে
পৌছে গিয়েছি কাশ ঘেরা নদীর তীরে।
ঝক ঝক বালুর প্রতিটি কনায় পা ডুবিয়ে
শিরায় উপশিরায় অনুভব করছি
ভালোবাসার সাতকাহন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


