কিছুদিন আগে আমি আমার পাস পোর্টের মেয়াদ বাড়ানোর জন্য মালয়শিয়ার বাংলাদেশ হাই কমিশনে যাই। বরাবরের মত এবারও ফিরি কিছু তিক্ত অনুভুতি নিয়ে। অনলাইনে বাংলাদেশ হাই কমিশনের ওয়েব সাইট থেকে আমি পাসপোর্ট রিনুয়্যাল এর ইনফরমেশন এবং আবেদনপত্র ডাউনলোড করি, ইনফরমেশন অনুযায়ী ব্যাংক ড্রাফ্ট করি। সেখানে লিখা ছিল, নরমাল রিনু্য়্যাল এর জন্য ফি ৬৮ রিংগিট এবং আরজেন্ট ১০২ রিংগিট। এর সাথে আরো লিখা ছিল
PROCESSING TIME:
2-3 days for VISA.
5-7 days for New Passport(Normal),
1-2 days for New Passports(Urgent),
Renewal of Passport, Travel Permit, Attestation are done on the day of Submission.
আমি দেখলাম, যেহেতু Renewal of Passport সেই দিনই করে দেয়া হয়, তাই আমি নরমাল এর জন্য ৬৮ রিংগিট এর ব্যাংক ড্রাফ্ট করে নিয়ে যাই। কিন্তু সেখানে যাওয়ার পর, সেখানকার দায়ীত্বরত লোকটি জানায়, আপনার নরমাল পাসপোর্টের রিনু্য়্যাল ১৫ দিন পর পাবেন। আমি খুব অবাক হলাম এবং তাকে বললাম, আপনাদের ওয়েবসাইটের কোথাও তো লিখা নাই এই কথা। যেখানে আপনারা বলছেন, ৫-৭ দিনে আপনারা নতুন পাসপোর্ট করে দেন, সেখানে পাসপোর্ট রিনুয়্যালে কিভাবে ১৫ দিন সময় লাগে? এছাড়া ওয়েবে আরো লিখা আছে, Renewal of Passport, Travel Permit, Attestation are done on the day of Submission।
আমি ওয়েবের পেজ গুলো প্রিন্ট করে নিয়ে গেছিলাম এবং সাথে সাথেই সেই লোখকে দেখাই। ওয়েব পেজ দেখে উনি বলেন, এটা আরজেন্ট এর জন্য লিখা। নরমাল ১৫ দিন লাগবে। আমি বললাম, কোথায় লিখা আছে নরমাল ১৫ দিন, আপনি আমাকে দেখিয়ে দিন। উনি বলে, আপনাকে এটা বুঝে নিতে হবে। এর পর তিনি আরো বলেন, আপনি তো পড়ালিখা জানেন, এটা বুঝেন না?
এই রকম নির্বোধ একটা লোকের সাথে তর্ক করার কোন মানে নেই। তাই আবার গেলাম ব্যাংক ড্রাফ্ট করতে আরজেন্ট এর জন্য।
আমি এখানে বাংলাদেশ হাই কমিশনের রিসিপশন অফিসের কিছু ছবি দিচ্ছি। আমার দেখা মালয়েশয়ার সবথেকে নোংরা অফিস এটা। কথায় আছে। কোন দেশের হাই কমিশন সেই দেশকে রিপ্রেসেন্ট করে। খুবই কষ্ট লাগে যখন আমি আমার দেশের রিপ্রেসেন্ট এভাবে দেখি। এদের কি টাকার অভাব? না, তা নয়। হাই কমিশনে যারা চাকুরি করে তারা এই মালয়েশিয়াতেও আলিশান বাড়িতে থাকে। তাহলে কেনো পারে না অফিসটাকে একটু বসার যোগ্য করতে?
আলোচিত ব্লগ
চিকিৎসকের অবহেলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।