ভালোই করেছ
ভালোই করেছ তোমরা এমনি করে
আমাদের ভয় দেখিয়ে নেহাত
বন্ধুর কাজ করেছ।
তোমরা ভয় না দেখালে
আমাদের ভয় ভাংতো কেমন করে?
ভালোই করেছ তোমরা এমনি করে
আগুন জ্বালিয়ে ভালোই করেছ।
তোমরা আগুন না দিলে
আমরা রাগেও ঘৃনায়
জ্বলে উঠতাম কখনো এমন করে?
ভালোই করেছ তোমরা এমনি করে
আমাদের মেরে পথ দেকিয়েছ।
তোমরা যদি না মারতে
আমরা এমন সহজে
মৃত্যুকে পার হতাম কেমন করে?
-আবুল হোসেন।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


