somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু স্মৃতি

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“নিশিতে যাইয়ো ফুল বনে ও...... কে ? কে ওখানে?????? ভুউউউউউউউউউত.........!!!!!!!
ছোটবেলা দাদির কাছ থেকে ভূতের গল্প শুনার পর থেকে এই ভৌতিক বিষয়ে আমার কিঞ্চিত আগ্রহ জন্মাতে শুরু করে। এর পর থেকে যার কাছ থেকে পারি তাদের বাস্তব জীবনের ভৌতিক অভিজ্ঞতা শুনার চেষ্টা করি। যদিও এখন পর্যন্ত আমার জীবনে কোন ভৌতিক অভিজ্ঞতা হয় নাই, আর করতেও চাই না। তবে অন্যকে ভূতের ভয় দেখানোর মধ্যে আলাদাই এক মজা আছে। কলেজর হোস্টেলে থাকতে সেই মজাটা আমরা প্রায় ই নিতাম। একদিন ফার্স্ট ইয়ারে থাকতে রাত আনুমানিক ২ টার দিকে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে কাউকে ভয় দেখানোর প্ল্যান করি। কাকে দেখানো যায়, কাকে দেখানো যায়......... হঠাৎ করে আমার এক ফ্রেন্ড সজলের কথা মনে পরে গেল। তার রোমমেট হোস্টেলে ঐ দিন ছিল না । আর সে তারতারি ঘুমিয়ে থাকে। সে একা এবং তাকে খুব ভালভাবেই ভয় দেখান যাবে। তো তাকে ভয় দেখানোর জন্য আমি আমার লুঙ্গিটাকে নেংটি বেঁধে সেই নেংটির ওপর সাদা কাপর দিয়ে ঢেকে খালি গায়ে তার দরজার সামনে মেঝের উপর শুয়ে পরলাম। আমার মুখটাও তখন সাদা কাপরে ঢাকা ছিল। আমাকে দেখতে ঠিক লাশের মত লাগছিল। তো এরপর বাকি সবাই সজলের দরজায় টোকা মেরে আশেপাশে লুকিয়ে থাকল আর সজলের অবস্থা দেখতে লাগল। সজল চোখ কছলাতে কছলাতে দরজা খুলল। আমি তো তখন কিচ্ছু দেখতে পারছিলাম না। সাদা কাপরের আড়ালে হাসিটা খুব কষ্ট করে আটকিয়ে রাখছিলাম। কিছুক্ষন পর দেখি সজল আমার উপর পানি ঢেলে দিসে। কি ব্যাপার... সে বলল যে “ভাই প্রচন্ড ভয় পাইয়ে দিয়েছিলে তুমি। আরেকটু হলে হার্টফেল করতাম যদি না শিবলির(আমাদের ই এক ফ্রেন্ড) হাসি আর তাঁর লুঙ্গিটা না দেখতাম।’’
আরেক দিন ঠিক এমনই ভাবে আমার আরেক ফ্রেন্ড কে ভয় দেখাতে গিয়েছিলাম। তারা ২ রোমমেট ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সারাদিন পড়ালেখা করত। তো তাদের দরজায় অনেক বার টোকা দিতে তারা কোন রেসপন্স করল না। আমরাও টোকা দেওয়া চালিয়ে গেলাম। হঠাৎ তাদের মধ্যে একজন আমাদের এমন গালিগালাজ আরম্ভ করল যে সত্যিকারের ভুত যদি থাকতো সেও নিজের ইজ্জত বাঁচাতে এই এলাকা ছেড়ে পালাত। ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মুখে এই রকম গালিগালাজ শুনে আমরা সবাই থ হয়ে গেলাম। এরপর সবাই সিদ্ধান্ত নিলাম আর যার সাথে যাই করি তাদের থেকে ১০০ হাত দূরে থাকব।
সেকেন্ড ইয়ারে উঠার পর পড়ালেখার চাপ বেড়ে যাওয়ায় এই রকম মজা আর তেমন করা হয় নাই। তবুও ছোটখাটো মজা সবাই করতাম। একদিন শুক্রবার রাতে ভুত এফ,এম শুনে আমাদের এক ফ্রেন্ড রাকিব ঘুমাচ্ছিল। তখন আমরা তাকে ভয় দেখানোর জন্য আমাদের আরেক ফ্রেন্ড লম্বু সজলকে লেপের সাদা তোশক পরিয়ে তার সামনে খাড়া করিয়ে রেখেছিলাম। রাকিব যখন ঘুম ভেঙ্গে দেখতে পেল সাদা লম্বা কেউ একজন তার সামনে দারিয়ে আছে, সে নোয়াখালির ভাষায় চেঁচিয়ে উঠল “আই কুণো দুষ নাই। আইর কুণো দুষ নাই। আই কিচ্ছু কুই(করি) নাই”। তার এই অবস্থা দেখে আমরা সবাই দৌরে গিয়ে তাকে ধরে শান্ত করলাম।
এইরকম অসংখ্য মজার ঘটনা নিয়ে হোস্টেল লাইফটা পার করেছি। সত্যি এখন অনেক মিস করি আমার সেই হোস্টেল লাইফটা ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×