এইতো কয়েকদিন আগের কথা। সন্ধ্যার কিছু পরে আমাদের মেস বাসায় আমরা যারা থাকি তারা বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে বিকট শব্দে কেপে উঠল আমাদের বিল্ডিংটা। প্রথমে ভাবলাম ভুমিকম্প, কিন্তু না, কারন শব্দ হওয়ার পর কেপে উঠেছিল। কি হয়েছে টা দেখার জন্য আমরা নিছে নামলাম। নেমে দেখি আমাদের বাসার কাছে একটি ডেভলাপারস গ্রুপ যেখানে বিল্ডিং নির্মান করছে সেখানে একটি জটলা বেঁধে রয়েছে। ওই খানে গিয়ে দেখলাম যে একজন লোক কে তারা হালকা গন পিটুনির মত দিচ্ছে। কাহিনী কি জানতে চাইলে শুনলাম যে এই লোকটা নাকি সিগারেট খেয়ে আগুন না নিভিয়ে ফেলে দিয়েছিল, তার দুর্ভাগ্য ক্রমে সেই জলন্ত সিগারেটটি গিয়ে পরে একটি গর্তে যেখানে গ্যাসের লাইন ছিল। এর পর যা হবার হয়েছে, বিকট শব্দ দিয়ে রাস্তায় ফাটল ধরাল। এই জন্যই বিল্ডিং গুলা কেপে উঠেছিল।
ঘটনাটি শুনে লোকটার জন্য কিঞ্চিৎ কষ্টই লাগলো। অন্য সাধারন দিনের মত ওইদিনও লোকটি সিগারেট খেয়ে নরমালি ফেলে দিয়েছিল। কিন্তু সে কি ভেবেছিল যে তার সামান্য ভুলে এত বড় কিছু ঘটবে,মার খেতে হবে। এই ঘটনা দেখার পর আমার মনে একটা কথার উদয় হল, না জানি কোন দিন এইরকম ছোটখাটো ভুলের জন্য আমার ও না কোন দিন মার খেতে হয়। সেই থেকে সব বিষয়ে সাবধান হয়ে গেছি, অন্তত ইজ্জত তো বাঁচাইতে হইব। কারন মাইর এক বার খাইলে তার যত প্রতিশোধই নেওয়া হোক না কেন, লাইফে একটা দাগ লেগেই থাকে যে আমি একবার মাইর খেয়েছিলাম।
আমাদের দেশে অনেক মানুষই সিগারেট খেয়ে আগুন না নিভিয়ে যেখানে সেখানে ফেলে দেয়। ভাবে যে কিচ্ছু হবে না, সেই ভাবা থেকেই ওই লোকটি সিগারেটের আগুন না বন্ধ করে ফেলে দিয়েছিল। কিন্তু তার দুর্ভাগ্যক্রমে সেটা বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এইসব ছোটখাটো অসাবধানতার জন্য হয়ে যেতে পারে বিরাট কোন দুর্ঘটনা। ঘটাতে পারে নিজের ইজ্জতহানি। তাই ভাইয়েরা...... একটু সাবধান থাইকেন......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


