আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (মিটফোর্ড) শনিবার ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সাইদ-শুভ-আরবি এবং জাভেদ-পল গ্র"পের মধ্যে রাত সোয়া ৯টার দিকে কলেজের আলাউদ্দিন হোস্টেলে এ সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ কলেজের 'প্রধান ছাত্রাবাসে' ছড়িয়ে পড়ে। ছাত্রাবাসের ১৫-১৬টি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর সাধারণ ছাত্রদের অনেকেই ছাত্রাবাস ছাড়তে শুরু করেন। আহতদের মধ্যে আট জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেÑ চতুর্থ বর্ষের নাইম, মিরাজ ও ইউসুফ এবং প্রথম বর্ষের সুবর্ণ, তৃতীয় বর্ষের লিমন ও আতিক এবং দ্বিতীয় বর্ষের ফাহাদ ও মশিউর। তাদের ঢাকা মেডিকেল কলেজও বিভিন্ন বেসরকারি কলেজে ভর্তি করা হয়েছে। কোতয়ালী থানার ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই গ্র"পের সংঘর্ষের খবর পেয়ে আমরা মিটফোর্ড হাসপাতালে এসেছি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষ হয়েছে। "দুই গ্র"পে কয়েকদফা ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।" কলেজের উপাধ্যক্ষ ডা. শামিউল আলম সাদি সাংবাদিকদের বলেন, "প্রথম বর্ষের ছাত্র ভর্তি শুরু হয়েছে। এদের দলে ভেড়াতে ছাত্রলীগের দুই গ্র"পের আধিপত্য বিস্তার নিয়েই সংঘর্ষ হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিটফোর্ড প্রতিনিধি কামাল হোসেন তালুকদার ঘটনাস্থল থেকে জানান, পুলিশ ৮-১০জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে। তবে পুলিশের কোনও কর্মকর্তা আটকদের সংখ্যা বা নাম জানাতে রাজি হননি। রাত সাড়ে ১০টা নাগাদ দাঙ্গা পুলিশ কলেজের ছাত্রাবাসগুলোয় তল্লাশি করে। পরে অধ্যক্ষ এম এ আজহার ও লালবাগ অঞ্চলের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালের 'প্রধান ছাত্রাবাস' পরিদর্শন করেন। সেখানে ১৫-১৬টি কক্ষে ভাঙচুর হয়েছে। অধ্যক্ষ আজহার সাংবাদিকদের বলেন, "কক্ষ ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" কলেজের ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে হয়েছে। শনিবারই ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
মিটফোর্ডে ছাত্রলীগের দুইগ্র"পে সংঘর্ষ, আহত ২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।