ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন ও জসীম জসীম উদ্দিন হলের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌঁনে ১টায় বান্ধবীকে উত্ত্যক্ত করা নিয়ে এ ঘটনায় সাত ছাত্র আহত হয় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সূত্রে জানা যায়।আহতদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল ইউনিটে রাখা হয়েছে। আহত ছাত্ররা হলেন-শোভন, জসিম, মিন্টু, নাজমুল, সালাম, রাসেল ও মনির।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে হাজী মো. মহসীন হলের ছাত্র মিন্টু তার বান্ধবী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয় মাঠে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জসীম উদ্দিন হলের ছাত্র জাহিদ ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কে এম সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আহত শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন।উক্ত ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কে এম সাইফুল ইসলাম জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।দুই হলে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাবির মহসীন ও জসীম হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ, আহত ৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।