চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নির্ধারিত লক্ষ্যমাত্রার ২২০ কোটি ২০ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এটা ২০০৮-০৯ অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ১৪ শতাংশ বেশি। তবে এখন পর্যন্ত বাজেটে দেওয়া অপ্রদর্শিত আয় (কালো টাকা) বৈধ করার সুযোগে তেমন সাড়া মেলেনি। বুধবার বিকালে সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান মন্দার কারণে আন্তর্জাতিক বাজারে সব ধরনের পণ্যের দাম কমে যাওয়ায় আমদানি শুল্ক খাতে রাজস্ব আদায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। তবে আয়কর ও ভ্যাট (মূল্য সংযোজন কর) খাতে রাজস্ব আদায় বেশি হওয়ায় আলোচ্য সময়ে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।" তিনি জানান, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ১৮৮ কোটি ১৫ লাখ টাকা। এ সময়ে আদায় হয়েছে ১২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ টাকা। গত অর্থবছরে এ সময়ে আদায় হয়েছিল ১১ হাজার ৩৬৯ কোটি ৪৭ লাখ টাকা। এনবিআর প্রধান জানান, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) আয়কর খাতে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৯২ শতাংশ। অর্থ্যাৎ এ সময়ে আয়কর খাতে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৫ দশমিক ৯২ শতাংশ রাজস্ব আদায় বেশি হয়েছে। এ তিন মাসে আয়কর খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪২৪ কোটি টাকা। আদায় হয়েছে ২ হাজার ৭৫২ কোটি ৭৬ লাখ টাকা। স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় হয়েছে ২ হাজার ৭৬২ কোটি ৪৫ লাখ টাকা। লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৯৩ কোটি ৪৫ লাখ টাকা। আমদানি শুল্ক খাতে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৩৩৬ কোটি ৩৩ লাখ টাকা। আদায় হয়েছে ২ হাজার ২৮২ কোটি ৮৬ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে চেয়ে এ খাতে প্রবৃদ্ধি কমেছে ২ দশমিক ২৫ শতাংশ। এছাড়া আমদানি পর্যায়ে ভ্যাট আদায় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৬৬ শতাংশ কমেছে বলে এনবিআর চেয়ারম্যান জানান। নাসিরউদ্দিন আহমেদ বলেন, "রাজস্ব আদায় বাড়াতে নানামুখি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজস্ব খাতে সংস্কারের পাশাপাশি ১৮ হাজার মামলার কারণে আটকে থাকা আট হাজার কোটি টাকা আদায়ে 'বিশেষ আদালত' গঠনের জন্য সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। আইন মন্ত্রণালয় এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করছি, এ খাত থেকে মোটা অংকের রাজস্ব আসবে।" "সব মিলিয়ে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হবে বলে আমরা প্রত্যাশা করছি", বলেন তিনি। অপ্রদর্শিত আয় (কালো টাকা) বৈধ করার সুযোগে সাড়া না পাওয়া প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, "এবার এক বছরের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে। আমাদের স্বভাবই হচ্ছে সব কিছুতেই শেষ সময়ে এসে করা। এখনও অনেক সময় আছে। এছাড়া অনেকে আয়কর রিটার্নের সঙ্গেও অপ্রদর্শিত আয় বৈধ করছেন। "এ সব কারণে এখন পর্যন্ত অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে তেমন সাড়া পাওয়া যায়নি।" এখন পর্যন্ত কতোজন অপ্রদর্শিত আয় বৈধ করেছেনÑ জানতে চাইলে নাসিরউদ্দিন বলেন, "সংখ্যা খুব বেশি নয়।" ২০০৯-১০ অর্থবছরের বাজেটে এক বছরের জন্য (১ জুলাই থেকে ৩০ জুন) ১০ শতাংশ হারে কর দিয়ে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, টেক্সটাইল, স্পিনিং, ওষুধ ও চামড়াজাত পণ্যসহ মোট ৪২টি খাতে বিনিয়োগ করলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।