ছেলেরা কোথায় কোথায় দুর্বল এটা মেয়েরা খুব ভালো
করেই বুঝে, আবার ছেলেরা যেখানে কঠিন তা জানার
ক্ষমতা মেয়েদের থাকে না! সে জন্যে-ই মেয়েরা
কাঁদানোর পাশাপাশি নিজেদেরও কাঁদতে হয়, না হয়
কান্না একপক্ষীয় থেকে যেত অনলি ছেলেদের জন্যে।।
মেয়েরা ছেলেদের দুর্বলতা বুঝে কষ্ট দেয়, আবার
ছেলেরা তাদের পুরুষত্বের জোরে মেয়েদের কষ্ট দেয়।।
ব্যাপার টা এরকম হয়ে গেছে যে এখন সবা-ই সুযোগ
সন্ধানী, কে কাকে কখন কষ্ট দিতে পারবে, তাকে কষ্ট
দিয়ে কেউ পাড় পেয়ে গেলো কিনা এসব ভেবেই তাদের
সময় কাটে।। প্রতিশোধের নেশায় সবাই মাতাল আজ।।
কেউ হাড়তে চায় না। যদিও কয়েকজন আছে যারা কষ্টকে
হাসিমুখে বরণ করে তাদের সুখ কামনা করে।। এখন এরকম
কিছু ছেলে আছে যাদের অনেকখানি বিশ্বাস এর
বদৌলতে কিছুই না পেয়ে আজ তারা মেয়েদের ভয় পায়,
তাদের মনের মধ্যে গেঁথে গেছে যে সব মেয়েরা-ই ঐ একই
রকম, তারা স্বভাবত-ই শেলফিশ।। আবার কিছু মেয়ে আছে
কিছু ছেলেদের থেকে এরকম কিছু কষ্ট পেয়েছে, যে আজ
তারা বুকভরা দীর্ঘশ্বাস নিয়ে বলে ভেরায় ছেলেদের
জাত তো বিশ্বাস নেই, এদের দিয়ে সব-ই সম্ভব।। এরকম টি
হয়েছে কিছু মানুষ রুপী ভন্ডদের জন্যে যারা ভদ্রতার
মুখোশ পড়ে, মিথ্যে মানুষ হয়ে মানুষের মধ্যে ডুকে
পড়েছে।।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




