শুভ সকাল !যদিও সকাল বহু আগেই তার স্নিগ্ধতা নিয়ে হাজির হয়েছে,অলসতার কারণে দেরি হয়ে গেল।জানি আমাদের রাত জাগা বর্তমান জীবনে শনি বারের এই সময়টা ভোঁর সকাল ই বলা যায়।
খুব ভোঁরের একটা অসাধারন মাধুর্য আছে,সেটার লোভে প্রায়ই ভাবি একদম ভোঁরেই উঠব,কিন্তু হায় আমি যখনই ঘুমাই না কেন,আমার দেহ ঘড়ি আমাকে ৭-৭।৩০ এর আগে উঠতেই দেয় না
হাতে ধুমায়মান চায়ের কাপ নিয়ে বসে আছি,হঠাৎ কালকের একটা ঘটনা মনে পরল।কাল ফেসবুকে দেখলাম অনেকের খুব প্রিয় এক সুন্দরী তামিল নায়িকা তার পেজে এক কাপ চায়ের ছবি দিয়েছেন,সেই ছবিতে দেখলাম সহস্রাধিক কমেন্ট,লাইক,শেয়ার...এক কাপ চা এর ছবি!...আমিও সেই এক কাপ চা-ই নিয়ে বসে আছি,এই কাপে আমি ছাড়া কেউই. লাইক দিবে না...আসলেই জীবন,যেখানে যেমন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




