প্রতিদিন চাঁদ দেখি;ছাদ কিংবা বারান্দার চাঁদ।
নাগরিক জীবনের চাঁদ, উলটে দেওয়া ডাস্টবিন।
পচা খাবার, ঘরের ময়লা, পলেথিন।
অথবা রক্তাক্ত সেনরা।
স্বপ্নতেও দেখি রক্ত!
মানুষের গা বেয়ে টপ টপ করে ঝরছে।
আমি চেটে চেটে খাই।
কি যে এক পৈচাশিক আনন্দে আমার ঠোট বেকে যায়
বের হয়ে আসে শ্বাপদের দাঁত,
আহ!রক্তের কি মিষ্টি স্বাদ!
প্রতিদিন প্রতিনিয়ত পান করছি আমরা রক্ত
কখনো টাটকা; আবার গন্ধমাখা।
কারন....
আমাদের আকাশে চাঁদ মামা নেই
আমাদের সেই কাজলা দিদি নেই।
আমাদের চাঁদের বুড়িও নেই।
আমরা গ্রহ উপগ্রহ চিনি,
ভুলে যাই সেই দুও রানী সুয়ো রানী।
ঝাপসা আজ ডালিম কুমার।
ট্রান্সফরমার এর রোবট আজ নায়ক!
আমরা তো রক্ত খাবোই
আহা!
সেদিন কবে আসবে
যখন খোলা মাঠে অরণ্যকে ঘিরে
চাঁদ দেখা উৎসব হবে।
মনের আনন্দে শিশুরা খেলবে
যুবক যুবতিকে সত্যি ভালবাসবে।
শরীর নয় মন দিয়ে।
আর একটা জোছনা দরকার প্রভু
আকাশে নয়, এই মনে
আমি মানুষের চোখে দেখবো
নেকড়ের নয় ।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



